1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় সন্ত্রাসী বাহিনী কর্তৃক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় সন্ত্রাসী বাহিনী কর্তৃক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৯ বার শেয়ার হয়েছে

রাজু হাওলাদার,খুলনা || খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন মারীয়া পেট্রোল পাম্পের পিছনে কৃষ্ণনগর মৌজায় অবস্থিত সন্ত্রাসী ও ভূমিদস্যু মোঃ ফাহাদ হোসেন নিলয় ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক জমি দখল করার প্রতিবাদে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি), খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ রবিউল ইসলাম বলেন, সন্ত্রাসী ও ভূমিদস্যু মোঃ ফাহাদ হোসেন নিলয় সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন সন্ত্রাসী গত ১৭/০২/২০২৫ইং তারিখ আনুমানিক ১২ ঘটিকার সময় তার বাড়ীর ওয়াল ভেঙ্গে দেয়। বিগত দিনের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হইলেও সন্ত্রাসী ও ভূমিদস্যু মোঃ ফাহাদ হোসেন নিলয় ও তার বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপ এখনও থামিনি। তিনি আরও বলেন, উক্ত জমি গত ১৭/০২/২০১৫ইং তারিখে জনাব শেখ রাসেল কবির এর নিকট থেকে ক্রয় করা হয়। উক্ত জমির পাশে জনৈক কানিজ ফাতেমা ৪.১২৪৯৯ শতক জমি এবং মোঃ রহমত আলী এর ৬.৬ শতক জমি আছে। তাদের জমিতেও তারা আধাপাকা টিনের ঘর তৈরি করে পাকা বাউন্ডারী দিয়ে ঘেরাও দিয়ে রেখেছে সন্ত্রাসী ভূমিদস্যু মোঃ ফাহাদ হোসেন নিলয় ও তার সহযোগী ভূমিদস্যুদের নিয়ে মাঝে মধ্যে এই তিন জনের বাড়িতে এসে হুমকি ধামকি প্রদান করে।

ঘটনার দিন,ভূমিদস্যু ফাহাদ হোসেন নিলয় সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন ভূমিদস্যুদের নিয়ে বেআইনি ভাবে আমার বাড়ির ভিতর প্রবেশ করিয়া লাঠি সোটা, হ্যামর, দা কুড়াল নিয়ে আমাদের বর্তমান বাড়ি হরিণটানা থানাধীন মারিয়া পেট্রোল পাম্পের পিছনে বাড়িতে প্রবেশ করিয়া প্রত্যেকের বাড়ির পাকা বাউন্ডারী ওয়াল এবং সেখানে থাকা ০১টি টিউবয়েল ভাংচুর করে আনুমানিক ২,০০,০০০/-টাকার ক্ষতি হয়। পরবর্তীতে আমার স্ত্রী হরিণটানা থানা পুলিশকে মোবাইল ফোনে সংবাদ দিলে হরিণটানা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মোঃ ফাহাদ হোসেন নিলয় সহ তার সন্ত্রাসীবাহিনীরা একটি মটর সাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। এই সমস্ত বিষয় নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগার কারণেই সংবাদ সম্মেলন করা হয়। ভুক্তভোগীরা এই সন্ত্রাসী ও ভূমিদস্যু বাহিনীর হাত থেকে রক্ষা এবং উক্ত জমিতে নিরাপদে বসবাস করার দাবি জানান। সম্মেলনে ভুক্তভোগী ও সাধারণ জনগণ এবং খুলনার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।