1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ৩দিন ব্যাপী মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শণ ও বিপণন মেলা-২০২৫ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় ৩দিন ব্যাপী মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শণ ও বিপণন মেলা-২০২৫

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনায় এসডিএফ এর অয়োজনে ৩দিন ব্যাপী এসসিএমএফ প্রকল্পের “মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শণ ও বিপণন মেলা-২০২৫ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতিসংঘ পার্ক এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খুলনার ঐতিহ্যবাহী জাতিসংঘ শিশু পার্কে অনুষ্ঠিত হচ্ছে “মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শণ ও বিপণন মেলা-২০২৫”। মূলত: বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এবং মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প, কম্পোনেন্ট-৩, (মৎস্যজীবীদের ক্ষমতায়ন ও বিকল্প পেশায় রুপান্তর) এর আওতায় উক্ত মেলার আয়োজন করা হয়।

মেলায় খুলনার বিভিন্ন গ্রাম হতে জেলেরা তাদের পণ্যের সমারোহ ঘটায়। মেলায় দুই ডজনেরও অধিক স্টলে শোভা পাচ্ছে মৎস্যজীবীদের তৈরি চামড়াজাত পণ্য, মধু, মৎস্যসহ রকমারী পণ্য। তিনদিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রতিদিনই থাকছে দর্শকদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গন সর্বসাধারনের জন্য উন্মুক্ত। এখানে থাকছে সরাসরি উৎপাদনকারীদের সাথে মতবিনিময়ের অবারিত সুযোগ। ক্রেতা বিক্রেতার মিলন মেলায় পরিনত হয়েছে এ মেলা। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারী/২৫ খ্রি: পর্যন্ত মেলা চলবে। ৫ই ফাল্গুন জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে মেলার শুভ উদ্ভোধন করা হয়।

উদ্ভাধন করেন খুলনা মেট্রপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। উদ্ভাধনী বক্তৃতায় তিনি এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান এবং তিনি আরো বলেন, এসডিএফ কর্তৃক আয়োজিত এ মেলাটি মৎস্যজীবীদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার মার্কেট লিংকেজ ও বাজারজাতকরন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এ কর্মকান্ড মাঠ পর্যায়ের সকলকে অনুপ্রেরণা যুগাবে। উক্ত অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তর ও এসডিএফ এর উর্ধতন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই মেলায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ উপকূলীয় জনগণের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ যা তাদের জীবিকায়ন এবং ভবিষ্যতের জন্য সম্ভাবনার নুতন দ্বার উম্বোচিত হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।