1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আ.লীগের ডাকা হরতালের লিফলেটসহ খুলনায় হকার্স ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম আটক - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আ.লীগের ডাকা হরতালের লিফলেটসহ খুলনায় হকার্স ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ সোমবার ১৭ ই ফেব্রুয়ারি নগরীর এপিসি স্কুল ডালমিল গলি থেকে সোমবার দুপুর পৌনে ৩ টার দিকে নগরীর খুলনায় হকার্স ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলামকে আটক করা হয়।

খায়রুল ইসলাম নগরীর ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য এবং ঐ এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।

পুলিশের একটি সূত্র জানায়, বর্তমান সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এক যোগে কাজ করছে। তারই অংশ হিসেবে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। সরকার বিরোধী লিফলেটও বিতরণ করছে। জনসমর্থন নেওয়ার জন্য তারা বিভিন্ন পত্রিকার পাতার মাঝে এই লিফলেট বিতরণ করছে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে সব পত্রিকার মধ্যে লিফলেট বিতরণের অভিযোগে, পুলিশ খুলনা জেলা হকার্স ইউনিয়নের সভাপতি ও ২৩ নং ওয়ার্ড যুবলীগের সদস্য খায়রুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময়ে তার কাছ থেকে সরকার বিরোধী বক্তব্য সম্বলিত লিফলেট উদ্ধার করা হয়।
সূত্রটি আরও জানায়, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিফলেটটি কোথা থেকে তার কাছে এলো, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুলনা মহানগর গো‌য়েন্দা পু‌লি‌শের ওসি তৈয়মুর আলম ব‌লেন, খায়রুল সরকারবিরোধী লিফলেট বিতরণ করছে। জনসমর্থন নেওয়ার জন্য তারা বিভিন্ন পত্রিকার পাতার মাঝে লিফলেট বিতরণ করছে। যে কার‌ণে তা‌কে গ্রেপ্তা‌র করা হ‌য়ে‌ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।