1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইল জেলা বিএনপির সন্মেলন ১৬ ফেব্রুয়ারী জেলা জুড়ে সাজসাজ রব - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নড়াইল জেলা বিএনপির সন্মেলন ১৬ ফেব্রুয়ারী জেলা জুড়ে সাজসাজ রব

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৮ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি|| নড়াইল জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। জেলা জুড়ে চলছে সাজ সাজ রব। দীর্ঘ ৮ বছর পর হচ্ছে এ সম্মেলন। ফলে এসব কমিটিতে সাবেক ছাত্রদল ও যুব দলের নেতারা গুরুত্বপূর্ণ জায়গা পাবেন বলে মনে করছেন বিএনপির অনেক সিনিয়র নেতা। নতুন জেলা কমিটিতে থাকতে পারে চমক। তাদের মতে, বর্তমান বাস্তবতা ও বিশ্ব রাজনীতির গতিপথ মাথায় রেখে অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্বে আনা হতে পারে। সে ক্ষেত্রে মেধা, পরিশ্রম ও ত্যাগকে বিবেচনায় রেখে গঠন হবে জেলা কমিটি। তরুণ নেতৃত্বে আস্থা রেখে দলকে পুনর্জাগরণের চেষ্টা চলছে বলে অভিমত সিনিয়র নেতাদের।

আগামি ১৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে এ সন্মেলন। জানা যায়, ২০১৭ সালের ৬ ডিঃ আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সভাপতি ও আলহাজ্ব মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। ১৬ ফেব্রুয়ারী সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ আয়োজন সফল করতে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) বেলা ২ টায় নড়াইল শহরের শিল্পকলা একাডেমি চত্বরে  সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে নড়াইল জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এতে জেলা বিএনপির সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন ও সাংগঠনিক সম্পাদক পদে চার জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সন্মেলনে সভাপতি পদে অংশ নিচ্ছেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার), জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি মন্ডল (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম (দেওয়ালঘড়ি), বর্তমান সাংগঠনিক  সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ (আনারস), সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির সহ-সভাপতি এস এম ফেরদৌস রহমান (মই), দপ্তর সম্পাদক টিপু সুলতান (গোলাপফুল), জেলা ছাত্রদলের  সাবেক সভাপতি এ্যাড. মাহাবুব মোর্শেদ জাপল (তালা), ও খন্দকার ইজাজুল হাসান বাবু (মাছ) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা, গ্রেফতারের কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করতে পারেনি জেলা বিএনপি। খানিকটা দেরীতে হলেও এবার জেলা বিএনপি বড় আয়োজনে সম্মেলন করতে যাচ্ছে। এদিকে সম্মেলনকে ঘিরে জেলা ও উপজেলা শহর, শহরতলী ও গ্রামের আনাচে কানাচে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে ভোটার ও নেতাকর্মীদের মাঝে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম  বলেন, ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে এটা খুবই আনন্দের বিষয়। গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচিত হলে, তারা আমাদের মূল্যায়ন করবে। নির্বাচিত নেতারা বিএনপিকে শক্তিশালী করবে। মানুষের পাশে দাঁড়াবে। নেতা-কর্মীদের মূল্যায়ন করবে। দপ্তর সম্পাদক টিপু সুলতান  জানান, এর আগে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত হয়নি। আমি নির্বাচনে একজন প্রার্থী।

আশা করি নির্বাচনে বিজয়ী হবো। সম্মেলন সফলভাবে শেষ হবে বলে আমি আশা করছি। সাধারণ সম্পাদক পদের আরেক প্রার্থী শাহরিয়ার রিজভী জর্জ  বলেন, বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। আর এ রাজনৈতিক দলে গণতন্ত্র অব্যাহত থাকবে এটাই স্বাভাবিক। ১৭ বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা গণতান্ত্রিক ধারায় বিএনপিকে গড়ে তুলতে চাই। জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের দল। আমরা গণতন্ত্র বিশ্বাস করি। আর এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় ঐক্যবদ্ধ হয়ে আমরা সন্মেলন শেষ করবো।

আওয়ামী লীগের দীর্ঘদিনের অত্যচার-নির্যাতনের পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। কাউন্সিলরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচিত করবেন এটাই চাওয়া।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।