1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শহিদ সাংবাদিক শেখ বেলাল হত্যার পুনঃতদন্ত ও বিচারের দাবিতে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্টিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শহিদ সাংবাদিক শেখ বেলাল হত্যার পুনঃতদন্ত ও বিচারের দাবিতে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্টিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২০তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী) খুলনা প্রেস ক্লাবের পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা যৌথভাবে পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর।

স্মরণ সভায় বক্তার বলেন, শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ছিলেন এজন নির্ভীক সাংবাদিক। তিনি অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেননি। সভায় বক্তারা শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের হত্যা মামলার পুন:তদন্ত দাবি করে অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন।
স্মরণ সভায় বক্তৃতা করেন আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপ প্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, ক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, মোঃ রাশিদুল ইসলাম, এম এ হাসান, শেখ কামরুল আহসান, মো. মাকসুদুর রহমান (মাকসুদ), আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন, মুহাম্মদ নূরুজ্জামান, খলিলুর রহমান সুমন ও মরহুম সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ছোট ভাই শেখ শামসুদ্দীন দোহা।

এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান, মো. এরশাদ আলী, আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান, কাজী শামিম আহমেদ,  মোহাম্মদ মিলন, শেখ লিয়াকত হোসেন, মাহফুজুল আলম সুমন, রিংটন মন্ডল, নাজমুল হক পাপ্পু, অস্থায়ী সদস্য মেহেদী মাসুদ খান, এস এম বাহাউদ্দিন,  মো. সোহেল রানাসহ,  ইমরুল ইসলাম ইমন, সরদার বাদশা অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রসংগত,২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ই ফেব্রুয়ারি ২০০৫  মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।