1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় বিএনপির কমিটি গঠনে অনিয়ম, প্রতিবাদে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় বিএনপির কমিটি গঠনে অনিয়ম, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৬ বার শেয়ার হয়েছে

আলমগীর, নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিএনপির একাংশ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন লোহাগড়া কলেজের সাবেক জিএস মো. সাচ্চু মিয়া এবং সঞ্চালনা করেন ইন্জিনিয়ার তাইবুল হাসান। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল কবির চন্দন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো.শাহিনুর রহমান বিপ্লব, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খান মো. মাহমুদ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. খোকন সরদার, গোলাম রসুল, মো. মিজানুর রহমান, মো. ইউসুব আলী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির যে কমিটি গঠন করা হয়েছে, তা সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক। সংবাদ সম্মেলনের সভাপতি মো. সাচ্চু মিয়া লিখিত বক্তব্য পাঠ করে বলেন, “কমিটির নেতারা টাকার বিনিময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িতদের অন্তর্ভুক্ত করেছেন। অথচ বিএনপির ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত ও জেল-হাজত খাটা নেতাদের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “নিয়মতান্ত্রিকভাবে কমিটি পুনর্গঠন না করা হলে আমরা এই কমিটি মানি না। সংশোধন না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ ও আন্দোলন চলবে।লোহাগড়া উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সম্পাদকগন অশিক্ষিত মুর্খ তাদের কাছ থেকে গ্রহণযোগ্য কমিটি আশা করা যায় না। টাকার বিনিময়ে গঠিত এ কমিটি আমরা ঘৃণা ভরে প্রত্যাখান করছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।