1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রূপসায় জমি সংক্রান্ত বিরোধে মারধর-আহত ২ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

রূপসায় জমি সংক্রান্ত বিরোধে মারধর-আহত ২

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭০ বার শেয়ার হয়েছে

নিজস্ব সংবাদদাতা || খুলনা জেলার রুপসা উপজেলার গ্লোরী জুট মিল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধরের ঘটনায় দুইজন আহত হয়েছেন। গত শুক্রবার (৭ই ফেব্রুয়ারী) আনুমানিক চারটায় এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগি রোমানা আক্তার বাদী হয়ে রুপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মো: কামাল (৪৫), মো: সাইদ(৬০) এবং মো: সুমন(৪০) এর বিরুদ্ধে রোমানা আক্তার এ অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রোমানা আক্তার এবং মো. মনরুিজ্জামান দম্পত্তির নামে গ্লোরী জুট মিল এলাকায় জমি রয়েছে। সে জমি জোরপূর্বক দখল নিতে চায় বিবাদী মো: কামাল (৪৫)। বিবাদী কামালের অপর দুইজন সহযোগী মো: সাইদ(৬০) এবং মো: সুমন(৪০) তার জমি থেকে বিভিন্ন প্রকার ফল ও গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। এ বিষয়ে নিষেধ করলে বিবাদীরা রোমানা আক্তারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিবাদীরা গাছ কাটছে এমন সংবাদ জানতে পেরে বিকাল আনুমানিক ৪টার দিকে জমিতে যেয়ে বাদী ও তার ভাই জমিতে যেয়ে দেখতে পান যে জমির কিছু গাছ কাটা রয়েছে। গাছ কাটা সম্পর্কে বিবাদীদের জিজ্ঞাসা করলে মো. সাইদ বাদীর নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। যার প্রতিবাদ করলে মো. কামাল গাছের ডাল দিয়ে মাথা বরাবর সজোরে বারি মারে। তখন বাদী সরে যাওয়ায় বারিটি তার পিঠে লেগে মারাত্বক কালশিরা ফোলা জখমের সৃষ্টি হয়। বাদীর ভাই তাকে বাঁচাতে এগিয়ে আসলে মো. কামাল হাতে থাকা কচা গাছের ডাল দ্বারা এবং মো. সুমনের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা বাদীর ভাই লোকমান হোসেনকে এলোপাতাড়িভাবে মারতে থাকে। যার ফলে লোকমান হোসেনের শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত ফোলা জখম হয়। মারামারির সময় রোমানা আক্তারের গলায় থাকা আট আনা ওজনের স্বর্নের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। বাদীর ভাই বাঁধা দিতে গেলে মো. কামাল তার ভাইয়ের বাম হাতে কামড় বসিয়ে দেয়। এক পর্যায়ে বিবাদী তিনজন বাদীর পরনের ওড়না ও বোরখা ধরে সজোরের টানাটানি করিয়া বোরখা ও ওড়না ছিড়ে ফেলে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরবর্তীতে মো: কামাল (৪৫), মো: সাইদ(৬০) এবং মো: সুমন(৪০) রোমানা আক্তার এবং লোকমান হোসেনকে চর, কিল, ঘুষি ও লাথি মারে।
প্রত্যক্ষদর্শী রুহুল আমিন বলেন, কামাল হোসেন নিজ জমিতে বাউন্ডারি দেয়ার পর অতিরিক্ত জমি দাবী করে। এরপর কোন কথা ছাড়াই গাছগাছালি কেটে ফেলে। কলাগাছগুলো কেটে ফেলে। শুক্রবার এ নিয়ে কথা বলার সময় রোমানা আক্তারকে তারা ব্যাপক মারধর করে। গলা চেপে ধরে। তখন আমার স্ত্রী এবং আমি ঠেকাতে যেয়ে লাঞ্চিত হই।
বিবাদী সাইদ মারধরের ঘটনা অস্বীকার করে বলেন, আমরা কোন মারধর করি নি। মারধর করেছেন রোমানা আক্তার। সে আমার গলা চেপে ধরে। আমি কাইকে মারধর করিনি।
বিবাদী মো. কামাল বলেন, ইচ্ছাকৃতভাবে কোন মারধরের ঘটনা ঘটেনি। তবে এ বিষয়টি রোমানা আক্তারদের সাথে কথা বলে আমরা মিটিয়ে নেব।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা রুপসা থানার উপ—পরিদর্শক সৌরভ দাস বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।