1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় আঠারো মাইল কাঁচাবাজার স্থানান্তর করতে চাওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডুমুরিয়ায় আঠারো মাইল কাঁচাবাজার স্থানান্তর করতে চাওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক || খুলনার ডুমুরিয়ায় আঠাঁরো মাইল কাঁচাবাজার স্থানান্তর করতে চাওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় আঠাঁরো মাইল কাঁচাবাজার আড়ৎ বাজার কমিটি, সর্বস্তরের শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আঠারো মাইল বাজারের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সাধারণ ব্যবসায়ীরা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা-বাণিজ্য করছি। কিন্তু একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবত কাঁচাবাজারটি স্থানান্তর করিয়ে নিজেদের ফায়দা হাসিল করতে চাচ্ছে।

যার কারনে আমরা সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছি। তারা আরো বলেন, এই আঠারো মাইল কাঁচাবাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের সাথে শুধু আমরা নই, সাধারণ কৃষকরাও সম্পৃক্ত। এই বাজার স্থানান্তর করলে শুধু ব্যবসায়ীরা নয় সাধারণ কৃষকরা ও ক্ষতিগ্রস্ত হবে। এখানে প্রায় ৬০ টি কাঁচা বাজার আড়ত রয়েছে। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে তারা দাবি করে বলেন, এই কাঁচা বাজার স্থানান্তরের নামে তদবির করা কুচক্রী মহলকে তদন্তের মাধ্যমে যথাযথ আইনের আওতায় আনতে হবে।

এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কাঁচাবাজার আড়ৎ বাজার কমিটির সভাপতি আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাঁচাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ,ডুমুরিয়ার মাগুরা গুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আরশাফুল ইসলাম, ব্যবসায়ী হাজী রবিউল ইসলামসহ আরো অনেকে। মানববন্ধনে সর্বস্তরের শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দ বলেন, কোনক্রমেই বাজার স্থানান্তর করতে দেওয়া হবে না। প্রয়োজনে এই সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।