1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির দ্বিবার্ষিক মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত - Khulnar Khabor
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির দ্বিবার্ষিক মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৩৯ বার শেয়ার হয়েছে

শেখ মোঃ নাসির উদ্দীন,খুলনা || ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন,বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয় তার সকল দরজা বন্ধ করে দিতে হবে।এর জন্য প্রয়োজনীয় সকল সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে। দেশের মানুষ নতুন করে আর কোনো স্বৈরাচার ও ফ্যাসিবাদ দেখতে চায় না। মানুষ নিজেদের অধিকার নিয়ে বাঁচার মতো বাঁচতে চায়। ভোট ও ভাতের অধিকারের নিশ্চয়তা চায়।নিরাপত্তা ও ইজ্জত আব্রু নিয়ে থাকতে চায়। শঙ্কামুক্ত জীবন চায়। দুঃখজনক বাস্তবতা হলো জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এক ফ্যাসিবাদ তাড়িয়েছি ঠিক। কিন্তু আরেক ফ্যাসিবাদ ক্ষমতায় যাওয়ার পূর্বেই দখল ও চাঁদাবাজিতে যেভাবে ওঠেপড়ে লেগেছে, তাতে সাধারণ মানুষ আবার শঙ্কিত হয়ে পড়েছে।

তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল দায়িত্বশীলদেরকে যোগ্য, দক্ষ ও কোরবানির নজরানা পেশের মাধ্যমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

আজ বুধবার (১৫ জানুয়ারী) বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আয়োজিত খালিশপুর গোয়ালখালী মাদ্রাসা মিলনায়তনে নগর শুরা অধিবেশন ‘২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ শোয়াইব হোসেন।

শুরা অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, উপদেষ্টা মুফতী মাহবুবুর রহমান, আবু মোহাম্মদ বেলাল, মোঃ শোয়াব হোসেন, আলহাজ্ব হাকিম জমাদ্দার, এস এম ফরহাদ হোসেন, মাওঃ ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মুহাম্মাদ মঈন উদ্দিন, এইচ এম আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম তুষার, অ্যাডভোকেট কামাল হোসেন, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ মঈনুদ্দিন ভূঁইয়া, মুফতি আমানুল্লাহ, জিএম কিবরিয়া, মোঃ কবির হোসেন হাওলাদার, আলহাজ্ব আব্দুস সালাম, মুফতি ইলিয়াস হোসেন মাঞ্জুরী, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, এইচ এম আবুল কালাম আজাদ, ক্বারী মোঃ জামাল, মোহাম্মদ সাইফুর রহমান, আলহাজ্ব মারুফ রহমান, মোহাম্মদ বাদশা খাঁন, মোঃ তরিকুল ইসলাম কাবির, আলফাত হোসেন লিটন, কাজী তোফায়েল, ইসলামী শ্রমিক আন্দোলনের এইচ এম আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলনের মোঃ ইমরান হুসাইন মিয়া, আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলনের মাহদী হাসান মুন্না, বনি আমিন, হাসিবুর রহমান শাকিল প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।