1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন

  • প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৯৯ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || আনন্দঘন পরিবেশে খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির রূপসা বাইপাস রোড সংলগ্ন, লবণচরা থানাধীন স্থায়ী ক্যাম্পাসে বৃহস্পতিবার বেলা ১১টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,খুলনায় প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এখানকার শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে আরো সুনাম বয়ে আনতে পারে এ ব্যাপারে শিক্ষার্থীদের আরো সজাগ হতে বলেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চ শিক্ষা বিস্তারে বিশ^বিদ্যালয়টি অনন্য ভ‚মিকা পালন করছে। আজ স্থায়ী ক্যাম্পাসের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে এর নব দিগন্ত উন্মোচিত হলো।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ড. মোঃ রেজাউল আলম, সদস্য মিসেস নাহিদ নেওয়াজী, মোঃ মিজানুর রহমান, সৈয়দ হাফিজুর রহমান, মোঃ আজিজুল হক, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর, ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডীন ও অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ড. মোঃ রউফ বিশ্বাস, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজির ডীন মোঃ ইনজামাম-উল-হোসেন, প্রক্টর মোঃ আছাদুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত, প্রকল্প পরিচালক মোঃ রেজাউল আলম, ডেপুটি রেজিস্ট্রার মরিয়ম আকতার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরগণ, শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল মোমিন নোমানী।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। পিঠা উৎসবে বিভিন্ন স্টলে শতাধিক দেশীয় বাহারি পিঠা শোভা পায়। অতিথিবৃন্দ সকল পিঠা স্টল পরিদর্শন করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।