1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

খুলনায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৯ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে নগরীর বাগমারা ব্যাংকাস ২নং গলি থেকে তাদের আটক করে। এ সময়ে পুলিশ তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিকেলে খুলনা সদর থানার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ কুতুব উদ্দিন।

আটক হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার কাঁঠালতলা গ্রামের সাফিন দফাদারের ছেলে সজল দফাদার, সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া মেইনরোড এলাকার জনি হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার ও বাগমারা ব্যাংকার্স গলির মো: সেলিম শেখের ছেলে আকাশ শেখ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ বলেন, বুধবার ভোররাতে নগরীর বাগমারা এলাকার ব্যাংকার্স গলিতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা সকলে কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের কাছে থাকা বাটযুক্ত একটি ধারলো ছুরি, ডবল সুইচ গিয়ার ছুরি এবং একটি লাল টেপ দিয়ে মোড়ানো একটি রড উদ্ধার করে পুলিশ। এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম আগস্টের আগে খুলনায় যে উপদ্রব ছিল সেটি বর্তমান পুলিশ কমিশনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে অনেক কমে গিয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনে আওতায় আনা হয়েছে অনেক কিশোর গ্যাংয়ের সদস্যদের। কিশোর গ্যাংয়ের একটি তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী বিভিন্ন আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাদের তালিকা প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। এটি একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে কিশোর গ্যাংয়ের উপদ্রব দুর করতে তিনি সকলের সহযোগিত কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়া মোহা: আহসান হাবিব ও খুলনা থানার অফিসার্স ইনচার্জ মুনীর উল গিয়াস।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।