1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার কয়রায় প্রতিপক্ষের ছুরির আঘাতে ৩ জন গুরুতর আহত - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনার কয়রায় প্রতিপক্ষের ছুরির আঘাতে ৩ জন গুরুতর আহত

  • প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৭১ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || কয়রায় প্রতিপক্ষের ছুরির আঘাতে ৩ জন গুরুত্বর আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে সেখান থেকে দায়িত্বরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধা ৬টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের সুতিবাজারে।

স্থানীয়রা জানায় প্রতিদিনের ন্যায় সুতিবাজারের চা ব্যবসায়ী বাবলু মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজ শেষে দোকানে ফিরে আসার পথে আগে থেকে ওতপেতে থাকা মঠবাড়ী গ্রামের কালাম গাজী ও তার পুত্র আবু ইছা বাবলুর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাবলুকে ছুরিকাঘাতে জখম করে। শুধু তাকে নয় একই সময় কাঁকড়া ব্যবসায়ী উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ- সভাপতি ইব্রাহিম হোসেন ও স্থানীয় আঃ গফফারকে এলোপাতাড়ি ছুরি দিয়ে জখম করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এদের অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। মহারাজপুর ইউনিয়নের ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা বলেন,পুর্বের শত্রুতার জের ধরে তাদের উপর এ হামলা করা হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন,বিষয়টি জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হিরনময় ঢালী বলেন,তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।