1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || প্রায় পৌনে এক কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পিপি এড. কে এম ইকবাল হোসেনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) খুলনা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক শরীফ হোসেন হায়দার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, এ মামলার জামিনের জন্য তিনি উচ্চ আদালতে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ৬ সপ্তাহের আদেশ জারি করে নিম্ন আদালত থেকে জামিন নেওয়ার কথা জানানো হয়। সে আদেশ অনুযায়ী মঙ্গলবার তিনি খুলনা মহানগর দায়রা জজ আদালতে জামিনের জন্য এসেছিলেন। কিন্তু আইনজীবীদের বিরোধীতার কারণে জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত সূত্র আরও জানা যায়, ২০২০ সালের ১২ জানুয়ারি সাধারণ সভার মাধ্যমে একজন চেয়ারম্যান এবং খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে সদস্য করে একটি বিশেষ কল্যাণ তহবিল গঠন করা হয়।

কল্যাণ তহবিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এড. কাজী বাদশা। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এড. মো. সাইফুল ইসলাম ও এড. কে এম ইকবাল হোসেন।

পাঁচ বছর মেয়াদী একটি তহবিল গঠন করে প্রত্যেক সদস্য’র কাছ থেকে ৩০০ এবং বার ৭০০ টাকা ধার্য করা হয়। এ উদ্দেশ্যে নিয়ে ২০২০ সালের ১২ অক্টোবর চেয়ারম্যান ও দু’সদস্যর স্বাক্ষরে সমিতির রেজুলেশনসহ এস আই বি এল ব্যাংকে একটি একাউন্ট খোলা হয়। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির চেয়ারম্যান ও অন্য একজন সদস্য’র স্বাক্ষরে লেনদেন পরিচালিত হবে। ওই একাউন্টে প্রথমিকভাবে টাকা জমা হওয়ার পর পৃথক পৃথকভাবে ৫ টি পাঁচ বছর মেয়াদী সঞ্চয়ী স্কিম খুলে প্রতিমাসে সেখানে নিয়মিত টাকা জমা করা হয়। কিন্তু ৫ বছর পূর্ণ হওয়ার একবছর ছয়মাস পূর্বে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পরস্পর যোগসাজসে নির্বাহী কমিটির কোন সভা ছাড়াই তাদের স্বাক্ষরে এসআইবিএল ব্যাংক খুলনা শাখা থেকে ৭৩ লাখ ৮৫ হাজার ৯৬০ টাকা আত্মসাত করে। এ ঘটনায় এ বছরের ২৮ আগষ্ট জেলা আইনজীবী সমিতির বর্তমান সদস্য সচিব এড. নুরুল হাসান রুবা বাদী হয়ে দন্ডবিধির- ১৮৬০ এর ৪০৬/৪২০/৩৪ ধারায় খুলনা থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ১৬।

মামলায় আসামিরা হলেন, এড. মো. সাইফুল ইসলাম, এড. তারিক মাহমুদ তারা, এড. কে এম ইকবাল হোসেন, এড. কাজী বাদশা মিয়া ও ইসতিয়াক ( এড. সাইফুল ইসলামের ক্যাশিয়ার)।

জেলা পিপি এড. তৌহিদুর রহমান তুষার বলেন, উচ্চ আদালতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে তাকে ৬ সপ্তাহের সময় দেওয়া হয়েছিল। মঙ্গলবার তার শেষদিন ছিল। আজ তিনি আদালতে আবেদন করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।