1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভায় যে সকল সিদ্ধান্ত - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভায় যে সকল সিদ্ধান্ত

  • প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভা আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবীব জানান, পরিবর্তিত পরিস্থিতিতে মেট্রোপলিটন এলাকায় ঘটে যাওয়া যেকোন অপরাধমূলক ঘটনাকে গুরুত্বের সাথে আমলে নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিছু তালিকাভুক্ত সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তারও করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মাবলম্বীদের বড়দিন উৎসবের সময় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নগরীর ৩৩টি গির্জায় পুলিশের বিশেষ প্রহরা থাকবে। ইংরেজি নববর্ষ ও বড়দিন উদযাপনের ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে কোন উদ্বেগ নেই।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন সভায় জানান, জেলায় ডেঙ্গুর প্রকোপ অনেকটা কমেছে, ফলে হাসপাতালগুলোয় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তিও কমেছে। জেলায় এ বছর ডেঙ্গুতে আজ পর্যন্ত মোট ছয়জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ৮৫ জন। তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতালগুলো স্বাস্থ্যসেবার মান ঠিক রাখতে স্বাস্থ্য দপ্তরের অভিযান চলমান আছে।

পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন সভায় জানান,
সুন্দরবনকেন্দ্রিক দস্যুতা বন্ধে সুন্দরবনঘেষা দাকোপ, কয়রা ও পাইকগাছা উপজেলায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হচ্ছে।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও তরুণ-যুবকদের মাদক থেকে দূরে রাখতে জুমআর খুতবায় ইমামদের মোটিভেশনাল আলোচনার গুরুত্ব রয়েছে। সম্মানিত ইমামদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করা হয়েছে।

আসন্ন বড়দিন ও থার্টিফাস্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য জেলা পুলিশ সজাগ রয়েছে। মবজাস্টিসের নামে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধে সামাজিক সচেতনতা জরুরি।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সচরাচর অপরাধমূলক কর্মকান্ড সংঘঠিত হয় এমন স্থানগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর কিছুটা কমেছে, তবে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে তদারকি অভিযান চলমান থাকবে। শীতে অতিথি পাখি শিকার ও বেচাকেনা বন্ধে স্থানীয় প্রশাসনে কর্মরত ব্যক্তি এবং সচেতন নাগরিকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। পর্যটন মৌসুমে সুন্দরবন ও খুলনা অঞ্চলে ঘুরতে আসা পর্যটকদের যে কোন ধরনের হয়রানির সুযোগ বন্ধ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ  কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।