1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চলমান বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির কর্মসূচি ঘোষণা - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

চলমান বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির কর্মসূচি ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ও নভোথিয়েটারসহ চলমান বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সোমবার (২৩ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন। ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান এবং ১৭ জানুয়ারি বিকাল ৪টায় খালিশপুর পিপলস গোল চত্তরে মানববন্ধন।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প দ্রুত একনেকে অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের জন্য খুলনার ভেতরে ১৫০ একর জমির সংস্থান করা। খুলনা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হরিণটানা, লবণচরা ও আড়ংঘাটা থানা এলাকাসহ পূর্বেও প্রস্তাবিত মৌজাগুলো সিটি করপোরেশনের আওতায় এনে সম্প্রসারিত এলাকায় পরিকল্পিত নগরায়ন এবং ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে কেডিএকে উদ্যোগ গ্রহণ। এছাড়া আফিল গেট থেকে কুদির বটতলা পর্যন্ত জাতীয় মহাসড়ক (রূপসা সেতুর বাইবাস) ৬ লেনের জন্য জমি অধিগ্রহণ প্রকল্প দ্রুত অনুমোদন এবং সড়ক নির্মাণ প্রকল্প দ্রুত শুরু করা। রাষ্ট্রায়ত্ত পাটকলসহ বন্ধ শিল্প কলকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, টেক্সটাইল মিল এলাকায় থিম পার্ক প্রকল্পের গতি ফিরিয়ে আনা, দাদা ম্যাচ ফ্যাক্টরীর জমিতে আইটি পার্ক ও ভৈরব সেতুর কাজ দ্রুত শেষ করা।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, কেডিএ’র বাস্তবায়নাধীন তিনটি সংযোগ সড়ক প্রকল্পের কাজ দ্রুত সমাপ্ত এবং গুণগত মান নিশ্চিত করা, খুলনা ওয়াসার পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা এবং খুঁড়ে রাখা সড়কগুলো দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ, কেসিসির ২২টি মোড় উন্নয়ন কাজ শেষ করা, ২২ খাল দখল অবমুক্তসহ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ড্রেনগুলোর কাজ দ্রুত শেষ করা এবং রেলওয়ের অব্যবহৃত জমি দখলমুক্ত করে পরিকল্পনার আওতায় আনাসহ অন্যান্য সরকারি সংস্থার প্রকল্পের কাজ শেষ করা।

সংবাদ সম্মেলনে, খুলনা প্রেসক্লাবের আহবায়ক মোঃ এনামুল হক, সমন্বয় কমিটির সহাসচিব (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান রহিম, মিনা আজিজুর রহমান, এ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, মিজানুর রহমান বাবু, অধ্যাপক আবুল বাশার, এ্যাডভোকেট হাফিজুর রহমান, মোল্লা মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।