1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ওজোপাডিকো’র কার্যালয়ে দুদকের অভিযান - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

খুলনায় ওজোপাডিকো’র কার্যালয়ে দুদকের অভিযান

  • প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীতে (ওজোপাডিকো) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে খুলনার বয়রায় অবস্থিত ওজোপাডিকোর সদর দপ্তরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি প্রকল্পের কিছু কাগজপত্র সংগ্রহ করেন তারা। দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে দুদকের এনফোর্সমেন্টের অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র ও উপসহকারী পরিচালক মো. শামীম রেজা।

অভিযানে নেতৃত্বে দেওয়া দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, কাগজপত্র পর্যালোচনা করে এসব প্রকল্পে কোনো অনিয়ম-দুর্নীতি হয়েছে কিনা সে ব্যাপারে তারা কমিশনে প্রতিবেদন দাখিল করবেন।

এ সময় তিনি বলেন,বিগত ১৬ বছরে সংস্থাটি ২টি প্রকল্প বাস্তবায়ন করেছে এবং আরও ২টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পগুলোর ব্যয় ৫ হাজার কোটি টাকা। এ প্রকল্পগুলোতে অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সে কারণে ওজোপাডিকো থেকে প্রকল্প সংশ্লিষ্ট বেশ কিছু কাগজপত্র নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তারা সব কাগজপত্র দিতে পারেনি, আগামীকাল দেবে বলে জানিয়েছে।

মনপুরা দ্বীপে ১৩০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিতরণ ও সম্প্রসারণ প্রকল্প চলমান রয়েছে। সেখানে বলা হয়েছে, ওয়েস্টার্ন রিনিউয়্যাল এনার্জি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কিনবে- ইউনিট প্রতি ২১ টাকা ২৫ পয়সা করে। তা বিক্রি হবে ৪ থেকে ৮ টাকা করে। এর ফলে সরকার লস করবে। এটা কেন হচ্ছে তা জানতে চাওয়া হয়েছে। তারা বলেছে, এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করেছে। এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। এরপর পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।