1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা মহানগরীতে পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেফতার  - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

খুলনা মহানগরীতে পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেফতার 

  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৯ বার শেয়ার হয়েছে

সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনা মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী পুলিশের তালিকাভুক্ত ৩নং কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী হাড্ডি সাগরকে বিদেশি  অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে খুলনা সোনাডা পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাড্ডি সাগর সোনাডাঙ্গা আবাসিক ৩য় ফেজ এলাকার শহীদুল ওরফে মহিউদ্দিনের ছেলে। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম হাড্ডি সাগরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছিল।

২০শে ডিসেম্বর সকাল ১২ টা ৩০ মিনিটে মেট্রোপলিশন উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু সোনাডাঙ্গা থানায় কনফারেন্স রুমে সাংবাদিকদেরকে জানান,মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন,আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা তৎপর। এলক্ষে অস্ত্রধারী সন্ত্রাসী,কিশোরগ্যাং,স্বর্ণচোরাচালানকারী,মাদক ব্যবসায়ী,হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযানে চলাকালীন সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ১৯ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,নগরীর সিএন্ডবি কলোনীর খেলার মাঠে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। তৎপ্রেক্ষিতে পুলিশ দ্রুত সেখানে গিয়ে হাড্ডি সাগরকে দেখতে পায়। এসময় সে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তার কাছে থাকা পিস্তল পুলিশের দিকে তাক করে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ কৌশলে নগরীর ত্রাস শীর্ষ সন্ত্রাসী সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর ওরফে বেলাল হোসেনকে অস্ত্র-গোলাবারুদসহ হাতেনাতে আটক করে। ঘটনাস্থলে আটককৃত শীর্ষ সন্ত্রাসী সাগরের হেফাজত হতে ৩ রাউন্ড গুলি ভর্তি ১ টি ম্যাগজিনসহ ১ টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী ১২ জন সন্ত্রাসীর তালিকায় গ্রেফতারকৃত কুখ্যাত হাড্ডি সাগর ৩য় শীর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেফতারের জন্য সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক পুরস্কার ঘোষণা করা হয়েছিল।উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা। আসামীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস,উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে,কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা,আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত তার সহযোগী আসামীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

এ সংক্রান্তে তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা নং-২০,তারিখ-২০/১২/২০২৪ খ্রি.,ধারা-১৮৭৮ সালের দ্যা আর্মস এ্যাক্ট এর ১৯-এ রুজু করা হয়েছে। তিনি আরো বলেন বিভিন্ন থানার রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় যে,তার বিরুদ্ধে খুলনা মহানগরীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি এবং মাদকসহ  বিভিন্ন ধরনের ৭ টি মামলা রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।