1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিরোধ নীতিমালা-২০২৪ উন্মোচন - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিরোধ নীতিমালা-২০২৪ উন্মোচন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির আয়োজনে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪ উন্মোচন ও সংশ্লিষ্ট বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪ উন্মোচন ও সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম,ড. মো. সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ)। প্রফেসর ড. রাজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪ উন্মোচন ও সেমিনারে শারিরীক ও মানসিক বিভিন্ন সমস্যা ও তার সমাধানকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাইকেট্রিক ডাঃ মো. সুলতান-ই মঞ্জুর (শুভ)। সেমিনারে বিভিন্ন আইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন এ্যাডভোকেট কামরুন নাহার হেনা, সদস্য বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জনসংযোগ,তথ্য ও প্রকাশনা ডিভিশনের সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ।

উল্লেখ্য, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮ এর আলোকে কুয়েটের নিজস্ব যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪ গত ৯৫ তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়। অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, নতুন ভর্তিচ্ছুক শিক্ষার্থী এবং বহিরাগত কোন রকম প্রতিবন্ধকতা ছাড়া নির্বিঘ্নে কর্মসম্পাদন করতে পারে, এক্ষেত্রে কোন ব্যক্তি দ্বারা কোন প্রতিবন্ধকতা সম্মুখীন না হতে হয়, সেজন্য আইনগত ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব “যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৪” প্রণয়ন করেছে। এর মাধ্যমে যথাযথ আইনগত প্রশাসনিক ব্যবস্থা অধিকতর বেগবান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে।

বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট এবং ক্যাম্পাসের সীমানার মধ্যে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, কর্মরত যে কোনো ব্যক্তি এবং ভর্তিচ্ছুক শিক্ষার্থী, অভ্যন্তরীণ শিক্ষার্থী, বহিরাগত যে কোনো ব্যক্তি ক্যাম্পাসে অবস্থানকালীন ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।