1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

কেশবপুরে পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল

  • প্রকাশিত : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৬২ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,য়শোর || কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন, বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার মোঃ মকবুল হোসেন মুকুল।এসময় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দুইদিন ব্যাপী পিঠা উৎসব গতকাল সোমবার (১৬ ডিসেম্বর-২৪) শেষ হয়েছে। শীতকালে সাধারনত এই উৎসবটি আরম্ভ হয়ে থাকে। প্রতি বছরের মতো পাঁজিয়াতে এবার জাঁকজমকপূর্ণ পরিবেশে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল। অধিকাংশ পিঠামোদিদের ইচ্ছা অনুষ্ঠানটি ৫ থেকে ৭ দিন হলে ভাল হয়। বাঙালির সখের খাবার হলো পিঠা। এদেশে এমন মানুষ কমই আছে যারা পিঠা পছন্দ করেন না। বাঙালির এই পিঠার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে কেশবপুরসহ বিভিন্ন এলাকার এই মুখরোচক পিঠা উৎসব অনুষ্ঠিত হওয়া উচিত। যশোরের কেশবপুরের যশ খেজুরের রসে ভিজানো পিঠাসহ পাঁজিয়া ইউনিয়নে নানান পদের মুখরোচক পিঠা-পুলি নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

পাঁজিয়া দেশ সংগীত বিদ্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয় সখী পিঠা ঘরে যায়” বন্ধু মহল পিঠা উৎসব” স্টল-সহ ৭টি স্টলে প্রায় ৫০ প্রকারের পিঠা নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার শিক্ষার্থীরা-সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পিঠা উৎসবকে ঘিরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ এই পিঠা উৎসবটি পাঁজিয়া ইউনিয়নে পিঠামোদিদের মিলনমেলায় পরিণত হয়।
পিঠা উৎসবে খেজুরের রসে ভিজানো পিঠাসহ ভাঁপা পিঠা, কুলি পিঠা, চিকন পিঠা, লাভ পিঠা, কলমি ফুল,গোলাপ পিঠা, ঝাল পোয়া, মিষ্টি ফুল,সূর্যমুখী,ঝিনুক,জবা, ইলিশ, নকশি, মিষ্টি কুমড়া, পাতা পিঠাসহ প্রায় ৫০ রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন ইউনিয়নের শিক্ষার্থ,গৃহবধূরাসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী ও শিশুসহ নানা শ্রেণি পেশার মানুষ ভিড় করছেন।

পিঠা উৎসব দেখতে আসা সুমি খাতুন বলেন,বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। যখনই পিঠা-পায়েস,পুলি কিংবা নাড়ুর কথা উঠে তখনি যেন শীত ঋতুটি আমাদের চোখে ও মনে ভেসে ওঠে। এ ধরনের পিঠা উৎসবের আয়োজন প্রতিনিয়ত করা উচিত। তবেই আমরা বাঙ্গালির ঐতিহ্য ধরে রাখতে পারবো।

এলাকাবাসী এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানান, এই ধরনের আয়োজন খুব প্রয়োজন। বিশেষ করে বাড়িতে বাড়িতে পিঠা তৈরি হয়, কিংবা রাস্তার মোড়ে ভাঁপা পিঠা তৈরি করা হয়। কিন্তু একযোগে ঐতিহ্য তুলে ধরার কাজটি কম হয়। এই আয়োজন যেন নিয়মিত হয় এমন প্রত্যাশাও ব্যক্ত করেন আয়োজনে আগত অতিথিরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।