1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক প্রভাবশালীদের ভয়ে প্রশাসনকে নীরব থাকা চলবে না- খোন্দকার মোস্তাফিজুর রহমান - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক প্রভাবশালীদের ভয়ে প্রশাসনকে নীরব থাকা চলবে না- খোন্দকার মোস্তাফিজুর রহমান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ বার শেয়ার হয়েছে

মোঃ রাজু হাওলাদার, খুলনা || মাদক অপব্যবহার প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা প্রশাসক খুলনার সভাপতিত্বে এবং ইফতেখার মোহাম্মদ উমায়ের সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সঞ্চালনায়(মঙ্গলবার) ১৭ ডিসেম্বর,২০২৪,দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়,খুলনা অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি থাকেন,খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি মহাপরিচালক (গ্রেড-১),মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বিশেষ অতিথি থাকেন মো: ফিরোজ সরকার বিভাগীয় কমিশনার, খুলনা, টি এম মোশাররফ হোসেন পুলিশ সুপার, খুলনা, ডা: শেখ সফিকুল ইসলাম সিভিল সার্জন, খুলনা। মূল প্রবন্ধ উপস্থাপন: মো: আহসানুর রহমান অতিরিক্ত পরিচালক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,খুলনা,
স্বাগত বক্তব্য রাখেন মো: মিজানুর রহমান উপ পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,খুলনা।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-মাদক নিয়ন্ত্রণ প্রশাসন সহ সকল শ্রেণীর মানুষকে একসাথে এগিয়ে আসতেই হবে। সমাজের সকল শ্রেণীর মানুষ নেশায় যুক্ত আছেন। সকল বিভাগের প্রশাসনকে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। গাছের গোড়া থেকে উপড়ে ফেললে মানে বড় বড় মাদকদ্রব্য ব্যবসায়ীদের ধরে কঠোর শাস্তির ব্যবস্থা করলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব।মোঃ ফিরোজ সরকার,খুলনা বিভাগীয় কমিশনার বলেন,ডক্টরদের নিয়ে সেমিনার করা,শিক্ষকদের নিয়ে সেমিনার করা,পারিবারিক শিক্ষা বৃদ্ধি করা এবং ঔষধ এর দোকান থেকে নেশা জাতীয় ঔষধ অল্প বয়সী ছেলেদের কাছে বিক্রয় না করার পরামর্শ দিন।খুলনার বেশিরভাগ অভিজাত হোটেলে লাইসেন্স বিহীন মাদক সরবরাহ ও ব্যবসা করে থাকেন এগুলো বন্ধ করার জন্য প্রশাসনিক বিভাগকে খতিয়ে দেখার পরামর্শ দেন।

টি এম মোশাররফ হোসেন পুলিশ সুপার,খুলনা বলেন,সরকারি এবং বেসরকারি অধিদপ্তরের সকল কর্মকর্তাদের মাদকব্য নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের সেমিনার করার জন্য পরামর্শ দেন। খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল বলেন, যদি মাদক সেবীদের দিকে বেশি নজর না দিয়ে মাদক ব্যবসায়ীদের ধরে কঠোর শাস্তি দেয়া যায় তাহলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন সিগারেট একটা মাদকদ্রব্য সেই সিগারেট সব স্থানে পাওয়া যায় আমরা চাইলে কিন্তু সিগারেট কোম্পানিগুলি বন্ধ করে দিতে পারি। এ সময় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগন,রাজনৈতিক,সামাজিক সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।