1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় খাস জমিতে ভবন নির্মাণ, ব্যবস্থা নেয়নি ইউএনও - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

কয়রায় খাস জমিতে ভবন নির্মাণ, ব্যবস্থা নেয়নি ইউএনও

  • প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩৪০ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলায় মহারাজপুর ইউনিয়নে ভূমি অফিসের কর্মকর্তাদের সহযোগিতায় সড়ক ও জনপদ বিভাগের রাস্তার পাশের খাস জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন স্থানীয় ভূ-সম্পত্তির মালিক শফিকুল ইসলাম ও আব্দুল জলিল নামে দুজন ব্যক্তি।উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ করলেও ব্যবস্থা গ্রহণ করেনি ইউএনও রুলী বিশ্বাস।

খাস জমিতে স্থায়ী অবকাঠামো নির্মাণের নিয়ম না থাকলেও লিজ নেওয়া জমিতে এক সপ্তাহ ধরে চলছে পাকা ভবন নির্মাণের কাজ। যদিও বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে, ভবন নির্মাণকারী ব্যক্তি স্বীকার করেছেন লিজ নেওয়া সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণ করা বেআইনী তবে তিনি জানিয়েছেন প্রশাসন কে ম্যানেজ করে কাজ করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের অন্তাবুনিয়া মৌজার অন্তাবুনিয়া গ্রামে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার পাশে নির্মিত হচ্ছে ভবনটি। স্থানীয় শফিকুল ইসলাম ও আব্দুল জলিল ভূমিহীন না হয়েও সড়কের পাশের গুরুত্বপূর্ণ খাস জমি দীর্ঘদিন ধরে ভিপি সম্পত্তি হিসেবে ভোগদখল করে আসছে। ভিপি সম্পত্তিতে স্থায়ী অবকাঠামো নির্মাণের নিয়ম না থাকলেও সেখানে তারা বহুতল ভবন নির্মাণ করছে।এ বিষয়ে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয় স্থানীয় গ্রাম পুলিশ মাহবুবুর রহমান।

সরেজমিন গিয়ে দেখা যায়,সড়ক ও জনপদ বিভাগের রাস্তার পাশে সরকার থেকে লিজ নেওয়া জমিতে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন ১০/১২ শ্রমিক। এর মধ্যে শেষ হয়েছে ভবনের বেজমেন্ট নির্মাণের কাজ।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদ বলেন, আমার জানা মতে ভিপি খাস জমিতে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা যায় না। তবে তারা বেড়া দিয়ে ভিতরে স্থায়ী অবকাঠামোর কাজ করছে।তবে এ বিষয়ে ইউনিয়ন পরিষদে কেহ কোন অভিযোগ দেয়নি।

সরকারি সম্পত্তিতে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে জানতে কয়রা উপজেলার নির্বাহী অফিসার রুলী বিশ্বাস কে একাধিকবার কল দিলেও কথা বলা সম্ভব হয়নি,ইউএনও অফিসের কর্মচারী কল রিসিভ করে জানিয়েছেন ইউএনও আলোচনা সভায় ব্যস্ত আছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।