1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় সৌন্দর্যবর্ধনের নামে রাস্তা সংকুচিত, প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় সৌন্দর্যবর্ধনের নামে রাস্তা সংকুচিত, প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৬৪ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দিন,খুলনা || খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে সৌন্দর্যবর্ধনের নামে সড়ক সংকুচিত করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় মহানগরীর ময়লাপোতা মোড়ে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বক্তারা আগামী রোববারের মধ্যে উক্ত কাজের নকশা পরিবর্তনের আলটিমেটাম দিয়ে বলেছেন, অন্যথায় সোমবার খুলনা সিটি করপোরেশন ঘেরাও করা হবে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কার বা কাদের স্বার্থে তথাকথিত নকশা প্রণয়ন করে জনসাধারণের এবং যানবাহন চলাচলের পথ বন্ধ করা হচ্ছে সেটি খুলনাবাসী জানতে চায়।

তারা বলেন, এক শ্রেণির আমলা বছরের পর বছর সময় ও অর্থ খরচ করে যে নকশা করেছেন তা নগরবাসীর কোনো উপকারতো আসবেই না, বরং তীব্র যানজট সৃষ্টি হবে। বিশেষ করে ভারী যানবাহনগুলো চলাচলে চরমভাবে বাধাগ্রস্ত হবে।

নাগরিক নেতা শেখ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আ ফ ম মহসীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, নিরাপদ সড়ক চাই-নিসচা খুলনার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, অ্যাডভোকেট মেহেদী হাসান, ডা. জাকিরুল ইসলাম প্রমুখ।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নাগরিক নেতা কাজী কামরুল ইসলাম কচি, শহীদুল ইসলাম, সাংবাদিক দেবব্রত রায়, বাপ্পী খান, মো. জাহিদুল ইসলাম, বেল্লাল হোসেন সজল, উজ্জ্বল রহমান, ইমরান হোনে, এম এ সাদী, সাগর সরকার প্রমুখ।

বক্তারা আরও বলেন, খুলনা সিটি করপোরেশন সম্প্রতি নগরীর ২২টি মোড়ের সৌন্দর্যবর্ধনের যে কার্যক্রম হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যার প্রমাণ সম্প্রতি ময়লাপোতা দৃশ্যমান হচ্ছে। ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদের সামনে ও পেছনের বেশকিছু রাস্তা বন্ধ করে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হওয়ার পর থেকেই বিষয়টি নাগরিকদের দৃষ্টিতে আসে। এজন্য বক্তারা অবিলম্বে উক্ত নকশা পরিবর্তনের দাবি জানান।

এদিকে একই দাবিতে আগামী শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টায় ময়লাপোতা মোড়ে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এবং শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই-নিসচার মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।