1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
"বকেয়া বেতনের দাবিতে দিঘলিয়ায় জামান জুট মিলের শ্রমিকদের বিক্ষোভ" - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

“বকেয়া বেতনের দাবিতে দিঘলিয়ায় জামান জুট মিলের শ্রমিকদের বিক্ষোভ”

  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,দিঘলিয়া প্রতিনিধি || দিঘলিয়া উপজেলার জামান জুট মিলের শ্রমিক কর্মচারীদের প্রায় ৪৮ লক্ষ টাকা বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় মিল গেটে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে জড়ো হয়ে বিক্ষোভ করেছে।
বকেয়া পাওনার দাবিতে গত বুধবার জেলা প্রশাসকসহ শ্রম সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন শ্রমিক কর্মচারীরা।
শ্রমিক কর্মচারী সুত্রে জানা যায়,জামান জুট মিলস্ কর্তৃপক্ষ গত ১২ মাস ধরে কর্মচারীদের বেতন বকেয়া রেখেছেন। কর্মচারীদের প্রায় ৩৯ লক্ষ ৪৮ হাজার টাকা বকেয়া পাওনা হয়েছে। অপরদিকে শ্রমিকদের প্রায় ৮ লক্ষ টাকা সহ মোট ৪৮ লক্ষ টাকা বকেয়া বেতন পাওনা রয়েছে। শ্রমিক কর্মচারীদের পাওনা পরিষদের দাবি জানালে মিল কর্তৃপক্ষ বিভিন্ন তালবাহানা করে সময় ক্ষেপন করছেন।

শ্রমিক কর্মচারীদের বকেয়া পরিশোধ না করে মিলের যন্ত্রাংশ মেশিন ও বিভিন্ন পার্টস গোপনে বিক্রি করছে মিল কর্তৃপক্ষ। এ সংবাদে শ্রমিক কর্মচারীরা গত বুধবার (১৩ই নভেম্বর) জেলা প্রশাসকসহ শ্রম সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন । আজ শুক্রবার ১৫ নভেম্বর বিকাল ৪  টায় শ্রমিক কর্মচারীরা একে একে মিলগেটে জড়ো হতে থাকে। এক সময় বিক্ষিপ্ত শ্রমিকরা বকেয়া বেতনের টাকা পরিশোধের  আন্দোলন শুরু করলে পরে মিল কর্তৃপক্ষ শ্রমিক কর্মচারীদের সাথে আলোচনায় বসতে রাজি হয়।

মিলের কর্মচারী পাট বিভাগের প্রধান ইদ্রিস আলী বলেন, আমরা দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে বেতন না পেয়ে মানবতার জীবন যাপন করছি মিল কর্তৃপক্ষ আমাদের ও শ্রমিকদের‌ বকেয়া পাওনা টাকার বিষয় কোন প্রকার সহযোগিতা না করে উল্টো মিলের মেশিন ও বিভিন্ন যন্ত্রাংশ গোপনে বিক্রি করে দিচ্ছেন। এ কারণে আমরা বাধ্য হয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি এবং বকেয়া পাওনা টাকার দাবিতে মিলগেটে জড়ো হয়েছি।

মিলের এডমিনিস্ট্রেশন ডাইরেক্টর রিপন মোল্লা বলেন, গত ৪ নভেম্বর  রাতে মিলের মিটার রুমের দরজা ভেঙে অনেক মূল্যবান মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় মিলের মিটাররুমের সিকিউরিটি গার্ড রবিউল ইসলাম ও নাহিদকে আসামী করে মামলা দাখিল করা হয়েছে। মামলাটি প্রত্যাহারের জন্য আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। মিলের কোন যন্ত্রাংশ বিক্রি হয়নি । মিলটি পুনরায় পূর্ণাঙ্গভাবে চালুর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনার বিষয় আগামী শুক্রবার শ্রমিক কর্মচারীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বসে হিসাব করে পাওনা থাকলে পরিশোধ করে দেওয়া হবে বলে জানান।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন জানান, বকেয়া টাকার দাবিতে শ্রমিকদের মিল গেটের জড়ো হওয়ার সংবাদ পেয়ে পুলিশ মোতায়ন করা হয়েছিল। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নি । মিলের এডমিনিস্ট্রেশন ডাইরেক্টর এর উপস্থিতিতে আগামী শুক্রবার শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি দলের সাথে বসে বকেয়া পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।