1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় গল্লামারী ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন ও যানজট নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

খুলনায় গল্লামারী ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন ও যানজট নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দিন,খুলনা || গল্লামারী ব্রিজ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে সংবাদ সম্মেলন শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় ব্রিজ সংলগ্নে (পূর্ব পাড়ে) অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আ ফ ম মহসীন। লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল,জননেতা শেখ মফিদুল ইসলাম,মিজানুর রহমান বাবু,আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন,কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএ) এর চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল,কবি ও উন্নয়ন সংগঠক নাজমুল তারেক তুষার,কে এইচ ফাউন্ডেশনের খ ম শাহিন হোসেন, অধ্যাপক সঞ্জয় সাহা, অ্যাডভোকেট মেহেদী হাসান, মীর মোহাম্মদ কবির হোসেন, মাহফুজ চৌধুরী লিটন, রিয়াজুল ইসলাম রানা, মোঃ নাজমুল হাসান প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, অনেক চড়াই উৎরাই পেরিয়ে গল্লামারী ময়ুর নদের উপর ইতিপূর্বে একটি দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ প্রকল্প গৃহীত হয়েছে। ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়ে কিছুটা এগিয়ে দীর্ঘ সময় ধরে স্থগিত রয়েছে। বলা চলে কাজটি বর্তমানে পতিত অবস্থায় আছে। উপরন্তু ব্যস্ততম এলাকার সড়কের কমপক্ষে দুই তৃতীয়াংশ জায়গা ঘিরে আটক রেখে সমগ্র এলাকা জুড়ে অচল অবস্থা সৃষ্টি করে রাখা হয়েছে। ফলশ্রুতিতে,একদিকে যেমন যানবাহন চলাচলে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। গল্লামারী এখন একটি অসহ্য যন্ত্রনার নাম।

যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ব্রিটিশ আমলে ময়ূর নদের উপর নির্মিত ব্রিজটির পাশে ২০১৬ সালে ৭ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়,যার নকশা মারাত্মক অপরিকল্পিত। ময়ূর নদ রক্ষা, নৌযান চলাচল প্রভৃতি বিষয়ে বিবেচনা না নিয়ে সম্পুর্ন আনাড়ি কায়দায় ব্রিজটি নির্মাণ আমাদের রীতিমতো হতবাক করেছে। প্রকৌশলী,নকশাবিদদের প্রকৌশল ও পেশাগত জ্ঞান সম্পর্কে জনসাধারণ বিস্মিত হয়েছে। বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তখনই ঐ প্রকল্পটির বিরোধীতা করলেও কর্তৃপক্ষ তাদের তত্কালীন খুঁটির জোরে সবকিছুকে থোড়াই কেয়ার করে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। অথচ মাত্র ৩/৪ বছরের ব্যবধানে সেটি ভেঙ্গে দুই লেন বিশিষ্ট নতুন ব্রিজ নির্মাণ প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। আমরা আপনাদের মাধ্যমে পূর্বের ব্রিজটির নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতা ও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে রাষ্ট্র তথা জনগণের অর্থ অপচয়ে শাস্তি হিসেবে সুষ্ঠ বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করার জন্য কতৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

দুই লেন বিশিষ্ট প্রতি লেন ৬৮,৭০ মিটার দৈর্ঘ্যের ১৩,৭০ মিটার প্রস্থের এবং পানির স্তর থেকে ৫ মিটার উচ্চতায় প্রায় ৬৮ কোটি টাকার এ প্রকল্পের কাজ’ ২৩’সালের শেষের দিকে শুরু হলেও আচমকা থমকে যায়।২০২৫ সালের মে মাসের মধ্যে যার কাজ শেষ হওয়ার কথা। কিন্তু নির্মাণ কাজ এভাবে পতিত অবস্থায় থাকলে যেমন ইতিপূর্বের সম্পুর্ন কাজ এবং ফেলে রাখা নির্মাণ সামগ্রী অবচয় ও অপচয়ের মাধ্যমে ব্রিজটি আয়ুষ্কাল হারিয়ে নির্ধারিত স্থায়ীত্ব হারাবে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে না পারলে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে হবে এবং তাতে প্রকল্প ব্যয় ও বৃদ্ধি পাবে।এ কাজের জন্য দাপ্তরিক প্রক্রিয়ার আমলাতান্ত্রিক জটিলতা ও মারাত্মক।

সার্বিক বিবেচনায় নির্মাণ কাজ ঝুলে গেলে এটি সম্পন্নের ব্যপারে আমরা যথেষ্ট সন্দিহান। আমরা আপনাদের মাধ্যমে খুলনা মহানগর এ অঞ্চলের জন্য অতীব জরুরি এ ব্রিজটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের নিমিত্তে সড়ক ও জনপথ বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যানজট নিরসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।