1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গল্লামারী সেতুর কাজ বন্ধ; দুর্ভোগে খুলনাবাসী - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

গল্লামারী সেতুর কাজ বন্ধ; দুর্ভোগে খুলনাবাসী

  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৯৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনার প্রবেশদ্বার গল্লামারী ময়ূর নদীর উপর নির্মিতব্য ব্রিজের কাজ বন্ধ রেখে, জন-ভোগান্তি সৃষ্টির প্রতিবাদ জানিয়েছেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।

গতকাল শুক্রবার বিকেল চারটায় বৃহত্তর আমরা খুলনাবাসী কার্যালয়ে ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ প্রতিবাদ জানায় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন,গল্লামারী ব্রিজ খুলনা শহরের প্রবেশদ্বার থেকে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাত্রী নিয়ে পরিবহন ও পণ্য বোঝাই ট্রাক চলাচল করে। বিভিন্ন রোগী নিয়ে এ্যাম্বুলেন্স খুমেকসহ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে জরুরি যাতায়াত করে। ব্রিজের ওপার দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খুলনা বিশ্ববিদ্যালয়,বাটিয়াঘাটা,কৈয়া বাজার, ডুমুরিয়াসহ নিকটবর্তী অঞ্চলের ছাত্র জনতা,সাধারন মানুষ,চাকুরিজীবি ও ব্যবসায়িক প্রয়োজনে যাদেরকে প্রতিদিন খুলনা আসা যাওয়া করতে হয় তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বক্তারা আরো বলেন,দীর্ঘ দিন কাজ বন্ধ থাকায় ব্রিজ নির্মাণের বিভিন্ন উপকরণ যত্রতত্র ফেলে রেখে যেমন নষ্ট হচ্ছে,তেমনি ছোট ছোট বাচ্চা বৃদ্ধ-বৃদ্ধা অসুস্থ মানুষের চলাচল চরম ভাবে বিঘ্ন ঘটছে।অন্যদিকে দীর্ঘক্ষণ যানযট লেগে থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন,৬৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় এ ব্রিজটি নির্মাণ কাজ শুরু করে ২০২৫ সালের মে মাসের মধ্যে শেষ করার কথা থাকলেও কাজের ধীর গতিতে সেটি সম্ভব না হলে এক দিকে নির্মাণ ব্যয় বাড়বে অন্য দিকে জনগনের ভোগান্তি বাড়বে।

সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আ. সালাম, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মোঃ কামরুল ইসলাম কামু, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, লায়লা পারভীন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, মোঃ সাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, মোঃ ইকবাল হোসেন তোকা, আঃ মান্নান মুন্নাফ, মোঃ জয়নাল আবেদিন, ডাঃ মাহফুজুর রহমান বাচ্চু, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ মাহাবুব, স্বদেশ সরকার, মোঃ তারেক রহমান, লিটন মিত্র, মোঃ ইয়াহিয়া, মোঃ জাভেদ আক্তার, মোঃ মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মোঃ আবু বক্কার, প্রমুখ।
খুলনার খবর।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।