1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আওয়ামী শাসনামলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে- শেখ নাসির উদ্দিন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আওয়ামী শাসনামলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে- শেখ নাসির উদ্দিন

  • প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩০১ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দীন, খুলনা || ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা,সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন,বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) খুলনার বিকাল ৩ টায় আড়ংঘাটা বাজার কাউন্সিল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার উদ্যোগে গণ সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা আড়ংঘাটা থানার সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল এর সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, গত আওয়ামী শাসনামলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে দুর্নীতি, দুঃশাসন ও লুটতরাজের মহড়া চলেছিলো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদেরকে বিতারিত করেছে। কিন্তু দুর্নীতিবাজরা এখনো দেশের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান বিগত দিনে যারা দুর্নীতি ও দুঃশাসন করেছে মানুষের জান মালের ক্ষয়ক্ষতি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, বিদেশে পাচারকৃত সকল অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই সাথে দুর্নীতিবাজদের সকল অবৈধ সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে। কারণ এই সম্পদ দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের সম্পদ।

গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন বলেন, শিল্প নগরী খুলনার অসংখ্য মিল কলকারখানা দীর্ঘদিন যাবত বন্ধ অবস্থায় পড়ে আছে। যার কারণে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে দিশেহারা হয়ে গিয়েছে। নেতারা বন্ধকৃত সকল মিল কলকারখানা অবিলম্বে খোলার আহবান জানান এবং বিগত দিনে যারা এসকল মিল কলকারখানায় অবৈধ হস্তক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার আহবান জানান।

গণ সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানার মোঃ সরোয়ার হোসেন বন্দ, আড়ংঘাটা থানার সহ-সভাপতি আজিবার মোড়ল, মোহাম্মদ তৌফিক হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন আড়ংঘাটা থানা সভাপতি মোঃ আকরাম ব্যাপারী, মোঃ ইমরান শেখ, মোহাম্মদ কবির, যুব আন্দোলন আড়ংঘাটা থানার সভাপতি মোঃ সোলাইমান ইমন, কারী আবুল হাসান, মুফতি মিরাজ মাহমুদ, ছাত্র আন্দোলন থানা সভাপতি মোঃ শাহাদাত হোসাইন, মোঃ মোস্তফা প্রিন্স, মোহাম্মদ আবু বক্কর, মোহাম্মদ জিহাদ, মোহাম্মদ মিরাজ, মোঃ মাসুম বিল্লাহ, মোহাম্মদ মুজাহিদ, মোঃ সজিব ফকির, মোঃ জয়নাল, মোঃ হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।