1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিএনপির নাম ভাঙিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

বিএনপির নাম ভাঙিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ বার শেয়ার হয়েছে

মোঃ রাজু হাওলাদার, খুলনা || খুলনার বটিয়াঘাটা উপজেলার সন্ত্রাসী আব্দুল গণি বিশ্বাস,তার ছেলে ৩নং গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রবি বিশ্বাস ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এরশাদ শেখ এর দ্বারা দখল হওয়া জমি-দোকান ফিরিয়ে দেওয়ার দাবী এবং স্থানীয়ভাবে বিএনপিকে ব্যবহার করে নানা অপকর্মের প্রতিবাদে ২২ অক্টোবর ২০২৪ খ্রি. মঙ্গলবার, ১২:৩০ মিনিটে খুলনা প্রেসক্লাব হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়,খুলনার বটিয়াঘাটা উপজেলার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল গণি বিশ্বাস। সে, তার পরিবারের সদস্য ও তার সহযোগীরা গত ৫ আগষ্ট থেকে বেপরোয়া হয়ে উঠেছে। শুরু করেছে হামলা, চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাট। উপজেলার গঙ্গারামপুর কাশিয়াডাঙ্গার বিভিন্ন জায়গায় জমি দখল, ঘের দখল, বিভিন্ন জনের ঘেরের মাছ লুটপাট, দোকান দখল ও লুটপাট করছে আব্দুল গণি বিশ্বাস, তার ছেলে বিএনপি নেতা রবি বিশ্বাস, আরেক বিএনপি নেতা এরশাদ শেখ সহ তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। তাদের এসব কর্মকান্ডে বেশ কয়েকটি মামলা হলেও প্রশাসনের নিরব ভূমিকা হতাশায় ফেলেছে এলাকাবাসীকে। আব্দুল গণি বিশ্বাসের ছেলে রবি বিশ্বাস স্থানীয় বিএনপি নেতা হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমজমাট লুটের রাজত্ব গড়ে তুলেছে পুরো এলাকা জুড়ে। তাদের তান্ডবে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।

গত কয়েকবছর ধরে একই এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলেদের ভোগদখলকৃত জমি জোরপূর্বক দখলের পায়তারা চালিয়েছে এই গণি বিশ্বাস ও তার সহযোগীরা। আইনি বাধার কারনে তখন দখল কতে পারেনি। তবে আওয়ামী সরকারের পতনের পর স্থানীয় বিএনপিকে কাজে লাগিয়ে গত ৬ আগষ্ট মৃত হোসেন আলী শেখের পরিবারের ওপর হামলা চালায় তারা। তাদের ১ একর ৩২.৫ শতাংশ কৃষি জমি জোরপূর্বক দখল করেছে এই গণি বিশ্বাসের সন্ত্রাসী বহিনী। পরবর্তিতে বেশ কয়য়েকবার তাদের বাড়িতে হামলা করে তারা। মৃত হোসেন আলী শেখের সেজো ছেলে শাহাদাৎ শেখকে না পেয়ে তার স্ত্রী সালমা বেগম, মেয়ে লিজা খাতুনকে কুপিয়ে যখম করে।তাদের ২ মাসের সন্তানকেও আঘাত করতে ছাড়েনি গণি বিশ্বাসের সহযোগী মোজাম সরদার,মোস্তাকিম সরদার,মণি শেখ, আইয়ুব আলী শেখ, রহিম সরদার, ফারুক সরদারসহ আরো অনেকে। এ ঘটনায় তাদের প্রভাবে থানায় মামলা না নিলে আদালতে গিয়ে মামলা দায়ের করে ভুক্তোভোগী সালমা বেগম। যার মামলা নং সি আর ৩১৭/২৪।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।