1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে খুলনায় র‍্যালি ও মানববন্ধন - Khulnar Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে খুলনায় র‍্যালি ও মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩৫৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ (২০-২৬ অক্টোবর)’ উপলক্ষে আজ খুলনায় ইয়ুথনেট গ্লোবাল এবং পিওর আর্থ বাংলাদেশের আয়োজনে একটি জনসচেতনতামূলক র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহায়তায় আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’।

সকালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ৩০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন, যাদের মধ্যে ছিলেন ইয়ুথনেট গ্লোবালের স্বেচ্ছাসেবক,পিওর আর্থের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও এনজিওর সদস্যরা। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অংশগ্রহণকারীরা সিসা দূষণের প্রতিরোধে নানা স্লোগান দেন এবং সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও স্টিকার বিতরণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে সিসা দূষণের মাত্রা ভয়াবহ হলেও জনসচেতনতা ও নীতিনির্ধারণী পদক্ষেপ অপর্যাপ্ত। গবেষণা বলছে, দেশের প্রায় ৬০ শতাংশ শিশুর রক্তে উচ্চ মাত্রায় সিসা রয়েছে, যা তাদের বুদ্ধিমত্তা ও শারীরিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলছে। এছাড়া, প্রাপ্তবয়স্কদের মধ্যে হৃদরোগের ঝুঁকি এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভপাতের ঝুঁকিও বাড়ছে।

বক্তারা আরও বলেন, সিসা দূষণের ফলে দেশের অর্থনীতিতে বছরে প্রায় ২৮,৬৩৩ মিলিয়ন ডলারের ক্ষতি হয়, যা জিডিপির ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত ঘাটতির কারণ।

শেষে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি পাঁচ দফা দাবি জানায়, যার মধ্যে সিসা দূষণ রোধে কঠোর মনিটরিং, অবৈধ সিসা ব্যাটারি কারখানা বন্ধ এবং সিসা দূষণ প্রতিরোধে নতুন আইন প্রণয়নের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।