1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিশ্ব আয়োডিন দিবসের আলোচনা সভা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বিশ্ব আয়োডিন দিবসের আলোচনা সভা

  • প্রকাশিত : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৭৪ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || মস্তিষ্কের গঠন ও বিকাশে আয়োডিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে আয়োডিনের অভাবে গর্ভের সন্তানের মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত হতে পারে। আয়োডিন একটি অপরিহার্য খনিজ। কেবল মানুষেরই নয়, গবাদি পশুরও আয়োডিন দরকার। কাঁচা লবণ খাওয়া থেকে বিরত থাকা স্বাস্থ্যের জন্য ভাল। তরকারি রান্নার সময়ে ধাপে ধাপে লবণ দিতে হবে, একবারে নয়। আয়োডিনযুক্ত লবণপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। খাদ্যে লবণের পরিমাণ সীমিত রাখা ভালো। অতিরিক্ত লবণ গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর। অতিরিক্ত লবণ খেলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হতে পারে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) খুলনা আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষ্যে সোমবার (২১ অক্টোবর ২৪) দুপুরে আলোচনা সভায় অতিথিরা একথা বলেন। দিবসের এবারের প্রতিপাদ্য ‘বুদ্ধিদীপ্ত থাকতে চাই, আয়োডিনযুক্ত লবণ খাই’।

খুলনা বিসিক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আঞ্চলিক পরিচালক মো. মাহবুবুর রহমান। বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. গোলাম সাকলাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ব্যবস্থাপক তাহেরা নাসরীণ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এনআই) এর জোনাল কো-অর্ডিরনটর মেহেদী হাসান। অনুষ্ঠানে খুলনা বিএসটিআই’র সহকারী পরিচালক মো. মনির হোসেন,সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুস সালাম তরফদার,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও লবণ মিল মালিক প্রতিনিধি সজীব কুমার পাল বক্তৃতা করেন।

অনুষ্ঠানে জানানো হয়,আয়োডিনের অভাবে অকাল গর্ভপাত, মৃতসন্তান প্রসব,প্রসবকালীন শিশু মৃত্যু,বুদ্ধিহীনতা,গলগন্ড, বামনত্ব, বিকলাঙ্গ, হাবাগোবা, মানসিক বুদ্ধিমত্তা হ্রাস, বোবা,কানা ও টেরা হতে পারে। আয়োডিনের দৈনিক চাহিদা শূন্য থেকে ৫৯ মাস বয়স ৯০ মাইক্রোগ্রাম, ৬ থেকে ১২ বছর ১২০ মাইক্রোগ্রাম, ১২ বছর এর অধিক ১৫০ মাইক্রোগ্রাম এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের ২০০ মাইক্রোগ্রাম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।