1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শ্রীশ্রী লক্ষ্মীপূজা আজ শুরু - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

শ্রীশ্রী লক্ষ্মীপূজা আজ শুরু

  • প্রকাশিত : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩৪০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || দুই দিনব্যাপী শ্রীশ্রী লক্ষ্মী পূজা শুরু আজ। শারদীয়া দুর্গোৎসবের ৫ দিন পর পূর্ণিমা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। বার মাসে তের পূজার অংশ হিসেবে এ পূজা। লক্ষ্মীদেবী বৈকুণ্ঠের নারায়ণের স্ত্রী। তিনি জগতের শ্রী বৃদ্ধি করেন। ত্রিদেবীদের মধ্যে শ্রীশ্রীলক্ষ্মী দেবী একজন। আজ বুধবার রাতে পূর্ণিমা শুরুর সঙ্গে সঙ্গে শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে পূজা আরম্ভ হবে।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ পূজা চলবে। পূজা শেষে ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।প্রসাদ সামগ্রীর মধ্যে রয়েছে নারিকেলের নাড়ু, লুচি, ডাল, আখ, লেবু, আপেল, কমলা, আঙ্গুরসহ অন্যান্য মিষ্টি সামগ্রী। মহানগরীর সম্ভ্রান্ত পরিবারে এবং গ্রামের প্রায় সকল বাড়িতেই এ পূজা অনুষ্ঠিত হয়। গ্রামাঞ্চলে পূজা শেষে সকল বয়সের মানুষ দল বেধে বাড়ি বাড়ি যেয়ে লক্ষ্মীদেবীর প্রসাদ গ্রহণ করেন। এ যেন গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য।

নগরীর শীতলাবাড়ি ঠাকুররাণী মন্দির, ধর্মসভা আর্য্য মন্দির, রূপসা মহাশ্মশান শ্মশানকালী মন্দিরসহ সকল মন্দির ও ব্যক্তিগত ভাবে বাড়িতে বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হবে। শ্রীশ্রী লক্ষ্মীদেবী ধন-সম্পদের দেবতা ও নারায়ণের সহধর্মিণী। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে ধন-সম্পদের অভাব হয় না এবং পরিবার পরিজন নিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারেন। প্রতি বৃহস্পতিবারে গৃহস্থদের বাড়িতে শ্রীশ্রী লক্ষ্মীদেবীর পাঁচালী পড়ে গৃহিণীরা লক্ষ্মীব্রত পালন করেন।

গতকাল নগরীর হেলাতলায় বসেছিল পূজা সামগ্রীর দোকান। পদ্মফুল,বেলপাতা,তুলসীপাতা, কলার খোলা,আখ,বাতামী লেবুসহ বিভিন্ন ফলের দোকান। বড় বাজার ঠাকুর বাড়ি গতিতে প্রতীমা সাজিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছিল ভাস্কররা। ২০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত প্রতিটি প্রতীমা বিক্রি হয়েছে।

প্রতীমা কিনতে আসা দোলখোলার লক্ষ্মী রাণী হালদার এ প্রতিবেদককে বলেন, গতবারের চেয়ে এবার প্রতীমা বেশি উঠেছে। তবে দাম একটু বেশী। তিনি এক হাজার দুইশ’ টাকা দিয়ে পূজার জন্য একটি প্রতীমা ক্রয় করেছেন। এছাড়া ঠাকুরবাড়ী গলির দোতলায় বসেছিল সোলার ফুলের দোকান। সেখানে ৬০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত সোলার ফুল বিক্রি হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।