1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় ভ্যান চালক সাকিব হত্যার আসামীদের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় ভ্যান চালক সাকিব হত্যার আসামীদের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৯৩ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা || দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম নিবাসী মোঃ কামাল শেখের জ্যেষ্ঠ পু্ত্র ভ্যান চালক সাকিব শেখ (১৯) হত্যার ধৃত আসামী জনি শেখ ও আসাদুল শেখের ফাঁসির দাবীতে স্থানীয় পথেরবাজার বটতলা মোড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়ন ও গ্রামবাসীর আয়োজনে সাকিব হত্যার সাথে জড়িত জনি শেখ ও আসাদুল শেখের ফাঁসি চাই, ফাঁসি চাই শ্লোগানে আকাশ বাতাস মুখোরিত মুখরিত হয়ে ওঠে। এ বিশাল মানববন্ধনে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোল্লা মাহমুদুর রহমান মিঠু।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সন্তানহারা পিতা মোঃ কামাল শেখ। উক্ত মানববন্ধনে একাত্নতা প্রকাশ করতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অধ্যাপক মুনিবুর রহমান,দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ রকিব মল্লিক,দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোল্লা মনিরুজ্জামান,উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার ফারুখ হোসেন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সেনহাটি ইউপি সদস্য আসাদুজ্জামান,ছাত্রদল নেতা আতিকুজ্জামান অপু,আবিদ আজাদ, আওয়ামী লীগ নেতা এস এম গোলাম রহমান, আসাদুজ্জামান খামারী,মোহাম্মদ আলী মিন্টু,খান মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ আব্দুল কাদের জনি,সেনহাটি ইউপি সদস্য রিপন মোড়ল,সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, পথেরবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ডালিম।

আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ভ্যান চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ রুহুল আমিন,বি এম আতিকুল ইসলাম,আসাদুজ্জামান,রিপন হোসেন,রেজাউল করিম রেজা,লিয়াকত হোসেন লিকু, আঃ হালিম,মোল্যা সেলিম, সামসুর রহমান,সামসুর রহমান সাম,আঃ রাজ্জাক, মনির হোসেন,আকুবর,মহিদুল,আকিজ,আকো,জাবের, কওসার,আবুল হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন পরবর্তী সাংবাদিকগণ নিহত সাকিবের বাড়ি উপস্থিত হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সকল স্বজনেরা সাকিবের অকাল জীবনাবসানে শোকে মুহ্যমান ছিলেন। সাকিবের পিতা কামাল শেখ, মাতা মঞ্জু বেগম এ সময় সাংবাদিকদের জানান,আমরা আমাদের হারানো সম্পদ আর ফিরে পাবো না। কিন্তু খুনিরা আমার পুত্র সাকিবকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। আমরা চাই আমাদের পুত্রের ঘাতকদেরও ফাঁসিতে ঝুলিয়ে মারা হোক। নিহত সাকিবের পরিবারের সদস্যরা সাকিব হত্যার সাথে জড়িত সকল আসামীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জোর দাবি জানান।

উল্লেখ থাকে যে,৫ অক্টোবর শুক্রবার ভ্যানে করে মালামাল আনার কথা বলে ভ্যানচালক শাকিবের ভ্যান ভাড়া নেয় আসামি জনি শেখ ও আসাদুল সেখ। এরপর হত্যাকারীরা শাকিবের গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তার ভ্যান এবং সঙ্গে থাকা মোবাইল নিয়ে পালিয়ে যায়।৭ অক্টোবর পুলিশ আসামিদের আটক করে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত আসামিদের জেল হাজতে প্রেরণ করে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।