মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রকাশ করা হয়।
এর আগে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কমিটি গঠিত হয়েছিল। আজ বৃহস্পতিবার তা পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নিল।কেন্দ্রীয় কমিটিতে যশোরের জয়জয়কারকেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, নবঘোষিত এই কমিটিতে যশোর জেলার পাঁচজন ত্যাগী ও উদীয়মান নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান করে নিয়েছেন। মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় এই নেতারা হলেন— এম তমাল আহমেদ, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ, মাজেদুল ইসলাম রুমন, মহিন উদ্দিন রাজু এবং ডা. মাহমুদুল হাসান খান সুমন।দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণেই তাঁদের কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ে আসা হয়েছে।
এক নজরে যশোর জেলার ৫ নেতার পদবি ঘোষিত কমিটির তালিকা অনুযায়ী যশোর জেলার নেতাদের অবস্থান ও দায়িত্ব নিচে তুলে ধরা হলো এম তমাল আহমেদ: কেন্দ্রীয় কমিটির ৫৮ নম্বর ক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগ: ১০৫ নম্বর ক্রমে আইন বিষয়ক সম্পাদক পদের দায়িত্ব পেয়েছেন।মাজেদুল ইসলাম রুমন: ১১৫ নম্বর ক্রমে পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন।
মহিন উদ্দিন রাজু: ১১৬ নম্বর ক্রমে গণশিক্ষা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন।ডা. মাহমুদুল হাসান খান সুমন: ১৩১ নম্বর ক্রমে সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদের দায়িত্ব পেয়েছেন।উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা যশোর জেলার পাঁচ নেতা কেন্দ্রীয় কমিটিতে একযোগে স্থান পাওয়ায় স্থানীয় যুবদল ও বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, যোগ্য ও পরিশ্রমী নেতাদের এই মূল্যায়ন আগামী দিনে জেলা ছাড়িয়ে জাতীয় পর্যায়েও যুবদলের সাংগঠনিক ভিতকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।