1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ভূমি সেবায় অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে গাবুরা ভূমি অফিস - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ভূমি সেবায় অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে গাবুরা ভূমি অফিস

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬৫ বার শেয়ার হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর প্রতিনিধি।। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ইউনিয়ন গাবুরার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল গনি এর বিরুদ্ধে ভূমি সেবায় নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠেছে। নামজারি (মিউটেশন), খতিয়ান সংশোধন, দাখিলা কাটা এবং খাস জমি বন্দোবস্তসহ সরকারের বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা পেতে এসে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে ভুক্তভোগীদের দাবি।

অভিযোগ, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী ভূমি সেবা ডিজিটাল ও সহজতর করার কথা থাকলেও গাবুরা ভূমি অফিসে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। সরাসরি সেবা না দিয়ে কালিগঞ্জের জয়ন্ত (01911248830) নামে এক ব্যক্তির মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

সরকার যেখানে ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত করার লক্ষ্যে কাজ করছে, সেখানে এ ধরনের অভিযোগ জনমনে প্রশ্ন তৈরি করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।

সেবা প্রদানে ই-নামজারির আবেদনের পর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করে মাসের পর মাস ফাইল আটকে রাখার অভিযোগ। দালাল চক্রের দৌরাত্ম্য, সাধারণ সেবাগ্রহীতা সরাসরি গেলে নানা অজুহাতে ফিরিয়ে দেওয়া হলেও, নির্দিষ্ট দালাল বা মধ্যস্থতাকারীর মাধ্যমে গেলে দ্রুত কাজ হয়ে যাচ্ছে। অতিরিক্ত অর্থ আদায়, সরকার নির্ধারিত ফি-র বাইরে বিবিধ খরচের নামে অতিরিক্ত টাকা দাবি করার অভিযোগ তুলেছেন একাধিক ভুক্তভোগী।

যাতায়াত ও ভৌগোলিক ভোগান্তি: গাবুরা একটি বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন। যাতায়াত করতে এমনিতেই সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়, তার ওপর ভূমি অফিসে এসে দিনের পর দিন ঘুরে কাজ না হওয়ায় ক্ষোভ বাড়ছে উপকূলের অসহায় মানুষের মাঝে।

নাম প্রকাশে অনিচ্ছুক জানান, একটি নামজারি সংশোধনের জন্য তিন মাস ধরে ঘুরছি। অনলাইনে আবেদন করার পরও অফিসে এলে বলা হয় সার্ভার ডাউন কিংবা ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ বাড়তি টাকা দিলে সব ঠিক হয়ে যায়।

এ বিষয়ে গাবুরা ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা আব্দুল গনি (০১৭৪০৬১৭২৯৬) সাথে যোগাযোগ করা হলে তারা অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, জনবল সংকট এবং মাঝে মাঝে ইন্টারনেট সংযোগের ত্রুটির কারণে সেবা দিতে কিছুটা বিলম্ব হয়, তবে কোনো ধরনের অবৈধ লেনদেন বা ইচ্ছাকৃত হয়রানির সুযোগ নেই।

উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি সেবা পৌঁছে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন গাবুরার সাধারণ জনগণ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।