1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ভুয়া এসএমএসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডিএমপি ট্রাফিক বিভাগের - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ভুয়া এসএমএসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডিএমপি ট্রাফিক বিভাগের

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৮ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা আদায়ের নামে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভুয়া এসএমএস সম্পর্কে নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি ট্রাফিক বিভাগের নামে যে ধরনের এসএমএস পাঠানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ বানোয়াট ও অসত্য।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অমান্যকারী কোনো যানবাহনের বিরুদ্ধে এআই বা ভিডিও মামলার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হলে সংশ্লিষ্ট গাড়ির মালিকের ঠিকানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়। এ ধরনের মামলার বিষয়ে কোনো তথ্য জানাতে হলে নির্ধারিত প্রক্রিয়াই অনুসরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজন হলে শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে এসএমএস পাঠানো হয়ে থাকে। এর বাইরে অন্য কোনো নম্বর থেকে পাঠানো বার্তা বিশ্বাস না করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ট্রাফিক বিভাগের জরিমানাকৃত যানবাহনের ক্ষেত্রে নির্ধারিত অনলাইন ব্যাংকিং মাধ্যম— উপায় (Upay) এবং সিবিবিএল (CBBL) -এর মাধ্যমে জরিমানা পরিশোধ করা যায়। তবে কোনো অবস্থাতেই ট্রাফিক বিভাগ নাগরিকদের কাছে পিন কোড, পাসওয়ার্ড, ওটিপি বা ব্যক্তিগত ব্যাংকিং তথ্য জানতে চায় না।

ট্রাফিক এআই বা ভিডিও মামলা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ডিএমপির ডেল্টা-৩ শাখার ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ নম্বরে যোগাযোগ করার পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

ভুয়া বার্তা ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডিএমপি ট্রাফিক বিভাগ বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করতে নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।