1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। ঢাকা, ০৫ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ নৌবাহিনী কেবল দেশের সমুদ্রসীমা রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমও নিয়মিত পরিচালনা করছে। সামাজিক কার্যক্রম ও মানবিক দায়িত্ব পালনের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) ঢাকা’র উদ্যোগে আজ সোমবার (০৫-০১-২০২৬) গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকার মিরপুর-১৪ তে অবস্থিত নাবিক আবাসিক এলাকায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। এ সময় অন্যান্যদের মাঝে চেয়ারম্যান বিএন লেডিস ক্লাব ঢাকা, চেয়ারম্যান বিএনএফডব্লিউএ ঢাকা, বিএনএফডব্লিউএ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্টবৃন্দ, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল এবং বিএনএফডব্লিউএ ঢাকা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনএফডব্লিউএ’র প্রেসিডেন্ট সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র তুলে দেন। সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর মহৎ উদ্দেশ্যে সংঘের নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় বিএনএফডব্লিউএ’র প্রেসিডেন্ট উপস্থিত নারী-পুরুষদের খোঁজখবর নেন এবং শীতকালীন কষ্ট লাঘবে বাংলাদেশ নৌবাহিনী ও বিএনএফডব্লিউএ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন। বিএনএফডব্লিউএ’র এ ধরনের উদ্যোগ বাংলাদেশ নৌবাহিনীর মানবিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা দেশের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।