1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় দু-ইউপি চেয়ারম্যানের বরখাস্তের দাবিতে পৃথক বিক্ষোভ ও মানববন্ধন - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার

পাইকগাছায় দু-ইউপি চেয়ারম্যানের বরখাস্তের দাবিতে পৃথক বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৪২ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছায় ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত দুু-ইউনিয়নের চেয়ারম্যানের বরখাস্তের দাবীতে পৃথকভাবে বিক্ষোভ শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও তার ভাই ভূমিদস্যু রব, আসলাম, রবিউল ও কামরুলদের নিকট থেকে হিন্দু সম্প্রদায়ের জমি ও ঘের উদ্ধার এবং নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইউনিয়নের হিন্দু সম্প্রদায়রা। ইউপি চেয়ারম্যান মান্নান গাজীর বরখস্তের দাবীতে বিক্ষোভ শেষে উপজেলা পরিষদের সামনে ইউনিয়নবাসীর পক্ষ থেকে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন লালচাঁদ সানা। এ সময় বক্তব্য রাখেন, জগেশ্বর কার্তিক সানা, মনি শংকর সরকার, কিরণ মন্ডল, সুকুমার সানা, রমেশ চন্দ্র মন্ডল, চৈতন্য মন্ডল, শিবপদ মন্ডল, রনজিৎ ঢালী, রিক্তা মন্ডল, রত্না ঢালী, মমতা মন্ডল, টুম্পা ঢালী, রিয়া মন্ডল, রবীন বাঁছাড়, খগেন্দ্র নাথ মন্ডল, কিশোর চন্দ্র মন্ডল ও অষেশ ঢালী। এ সময় বক্তারা বলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী একজন ভুমি দস্যু ও সন্ত্রাসী। তিনি ভোট ডাকাতির চেয়ারম্যান। জনগণ তার কাছে গেলেই বলেন আমি কারো ভোটে নির্বাচিত চেয়ারম্যান না। আমার যোগ্যতা বলে চেয়ারম্যান হয়েছি। এ কারণে জনগণ তার বরখাস্তের দাবী করেন মানববন্ধনে।

অপরদিকে লস্কর ইউনিয়ন বাসীর ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় আলমতলা এলাকায় বিক্ষোভ শেষে লস্কর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন হুসাইন জমাদ্দার।

এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম গাইন, জাহাঙ্গীর সানা, রহমত জমাদ্দার হিরক জমাদ্দার, জামাল সানা, মাজেদ মোড়ল, আজিজুল সানা, ইলিয়াস সানা, কামরুল সানা, হবিবুর রহমান হবি মোল্যা, মামুন জমাদ্দার, হুমায়ুন সানা ও নেফুর জমাদ্দার। অনুষ্ঠিত মানববন্ধনে লস্কর ইউনিয়নবাসী তাদের বক্তব্যে ভোট ডাকাতির চেয়ারম্যান কে.এম আরিফুজ্জামান তুহিনের বরখাস্তের দাবী করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।