1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলের লোহাগড়ায় অভিভাবক/মা সমাবেশ অনুষ্ঠিত - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নড়াইলের লোহাগড়ায় অভিভাবক/মা সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮৮ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অভিভাবক/মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১ টার দিকে লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

স্বাগত বক্তব্য দেন লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. বদিউজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জামালউদ্দীন, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ওয়ালিয়ার রহমান, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রোমানা, বাবা অভিভাবক সৈয়দ শিওন সাঈফ, মা অভিভাবক সাজিয়া আমিন, লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া তানহা, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কাজী নেওয়াজুল ইসলাম প্রমুখ।

এছাড়াও লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন,লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় পূর্ণতা পায়। সন্তানদের সঠিক পথে রাখতে অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ঘর থেকেই তারা ন্যায়, পরিশ্রম ও শৃঙ্খলার শিক্ষা নেয়।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের শুধু জ্ঞান নয়, নৈতিকতা, সময় ব্যবস্থাপনা ও মানবিক মূল্যবোধেও গড়ে তুলতে হবে। সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর স্বপ্ন দেখাতে হবে । যে স্বপ্ন বাস্তবায়নের সে আগ্রহী হবে। সন্তান যেন মোবাইল বা নেশায় আসক্ত না হয়, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।

বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।