1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুর “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা - Khulnar Khabor
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ শ্যামনগর লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ নড়াইলের লোহাগড়ায় অভিভাবক/মা সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১২ লোহাগড়ার ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও দোয়া প্রার্থনা জানালেন ফাতেমা ইয়াসমিন দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে এ্যাডভোকেট সংবর্ধনা অনুষ্ঠিত দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ সুন্দরবনে পৃথক ২ টি অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার ডুমুরিয়ায় ভূমিসেবা মেলার সমাপনী, ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত কয়রায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি যশোর ঝিকরগাছায় যুবককে কুপিয়ে হত্যা বাঁশবাগান থেকে লাশ উদ্ধার কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী কেশবপুর “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “Smart Admission Counseling Practices for Universities” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ কোস্টগার্ডের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু ‘সুমন বাহিনী দিঘলিয়ায় সোনালী ব্যাংকের নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন আসন্ন ঈদ উপলক্ষে কর্মব্যস্ত হয়ে পড়েছে লোহাগড়ার কামারপট্টি, টুংটাং শব্দে মুখর চারপাশ

কেশবপুর “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৩ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।।জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে তিন দিনব্যাপী উপজেলা “ভূমিসেবা মেলা–২০২৬” তৃতীয় দিনে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সকালে পৌর শহরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২১ মে-২৬) কুইজ প্রতিযোগিতায় সহকারি কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম-এর সভাপতিত্বে এবং কেশবপুর ভূমি অফিসের সার্টিফিকেট এ্যাসিস্ট্যন্ট মোঃ হাদিউজ্জামান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। অনুষ্ঠানের শুরুতে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন সহকারি কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম।

কুইজ প্রতিযগিতায় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মধ্যে ১০ জন শিক্ষার্থী বিজয়লাভ করে। তারা হলো-মহাতাবিন তাসফিয়া ৯ম শ্রেণি, আরদিকা সিকদার ৭ম শ্রেণি, বর্ন রায় ৭ম শ্রেণি, সোয়াইদ বিন আলম ৯ম শ্রেণি, সৈম্য দেব রায় ৯ম শ্রেণি, ঈশান মণ্ডল ৬ ষষ্ঠ শেণি, আহনাদ আবীদ ৭ম শ্রেণি, আইরিন সুলতানা ৮ম শ্রেণি, সাব্বির হোসেন ৯ম শ্রেণি ও গোবিন্দ কুমার দাস ৭ম শ্রেণি।অতিথিবৃন্দদের মধ্য উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আবু তালেব, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো: আব্দুল আহাদ, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদসহ কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানের সভাপতি ও সহকারি কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সহজ, দ্রুত ও ডিজিটাল ভূমিসেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে মেলায় ই-নামজারি (মিউটেশন) আবেদন গ্রহণ, শুনানি গ্রহণ ও নামজারি আদেশ প্রদানসহ তৃতীয় দিনে শতাধিক শিক্ষার্থীদের মাঝে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমরা ১৯-২১ তারিখ এই তিনদিন সফলতার সাথে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি বলে মনে করি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।