1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় চরম বিপাকে - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় চরম বিপাকে

  • প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার পদটি দীর্ঘ এক মাস শূন্য থাকায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হাজার হাজার মানুষ ভূমি সংক্রান্ত সেবা থেকে বঞ্চিত এবং চরম বিপাকে পড়েছেন। জমির মালিকেরা নামজারি জমা খারিজের জন্য আবেদন ফাইল অফিসের টেবিলে স্তুপ হয়ে জমে আছে। যার ফলে সাধারণ জনগণ বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন। তবে, আগামী সপ্তাহে নতুন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা যোগদান করবেন বলে ভূমি অফিস কর্তৃপক্ষ জানান।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সাবেক সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় Georgia Institute of Technology, USA-তে বৈদেশিক মাস্টার্স কোর্সে অধ্যয়নের জন্য চলতি বছরের ১ আগস্ট কেশবপুরের কর্মস্থল থেকে বদলি হয়ে চলে যান। তিনি চলে যাওয়ার পর থেকে পদটি শুন্য হয়ে পড়ে। সেই থেকে ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তবে দীর্ঘদিন নতুন সহকারী কমিশনার (ভূমি) অফিসার যোগদান না করায় উপজেলা ভূমি অফিসের কানুনগো না থাকায় জমির মালিকেরা চরম দুর্ভোগে পড়েছে। নামজারি জমা খারিজের অভাবে জমি ক্রয়-বিক্রি প্রায় বন্ধ হয়ে আছে। জমির মালিকেরা প্রায় ৩-৪ মাস আগে নামজারি জমা খারিজের আবেদন করেও এখন পর্যন্ত জমির নামজারি জমা খারিজ করতে পারেননি বলে অভিযোগ অনেকেরই। কবে নাগাদ জমা খারিজ হবে তাও নিশ্চিত করে অফিস কর্তৃপক্ষের কেউই বলতে পরাছেন না। তবে আগামী সপ্তাহে যোগদান করবেন বলে জানান।

কেশবপুর রেজিস্ট্রি অফিসে জমি দলিল করতে আসা উপজেলার চিংড়া গ্রামের মৃত রহমতুল্যা মোড়লের ছেলে মানিক মোড়লের সাথে কথা হলে তিনি বলেন, গত ৩ মাস আগে ভূমি অফিসে জমির নামজারি করতে আবেদন দিয়েছি। অফিসে ভূমি কর্মকর্তা না থাকায় নামজারি করতে পারছিনা। তার জন্য আমার ক্রয়কৃত জমির দলিল করতে পেরে বেশ ভোগান্তিতে আছি। আরেক ভোগান্তির শিকার স্বামীহারা ফতেপুর গ্রামের রোমেছা বেগম বলেন, প্রায় ৭/৮ মাস আগে জমির নামজারির আবেদন করেও এখন পর্যন্ত খারিজ করতে পারিনি। যার কারণে জমি বিক্রয় করতে না পেরে আমি চরম বিপাকে পড়েছি। কবে নাগাদ জমা খারিজ হবে তাও অফিস কর্তৃপক্ষ নিশ্চিত করে বলতে পারছেনা। শুধু বলছে স্যার আসলে হবে।

দলিল লেখক রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা না থাকায় জমির মালিকদের নামজারি আবেদন খারিজ হচ্ছেনা। তাতে করে জমি ক্রয়-বিক্রি অনেকটা কমে গেছে। দুর-দুরান্ত থেকে এসে জমির মালিকেরা দলিল না করতে পেরে নিরুপায় হয়ে ফিরে যাচ্ছেন। জমির মালিকের পাশাপাশি আমরাও বেশ ভোগান্তিতে আছি।

এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা বলেন, সহকারী কমিশনার (ভূমি) পদটি খালি থাকায় জমিজমা সংক্রান্ত অনেক ফাইল পড়ে রয়েছে। গত এক মাসের ভূমি সংক্রান্ত বহু মামলার নিষ্পত্তি হচ্ছেনা। জমির নামজারি জমা খারিজের প্রায় ৫/৭ শত আবেদন অফিসে জমে আছে। এগুলো সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর না হওয়ায় আবেদনকারীরা কিছুটা ভোগান্তির শিকার হচ্ছে। তবে আগামী সপ্তাহের প্রথম দিকে নতুন স্যার যোগদানের পর জমির মালিকদের ভোগান্তি কমে যাবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন জানান, আগামী সপ্তাহে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা যোগদান করবেন। অতিরিক্ত দায়িত্ব পালন হিসেবে ভূমি অফিসের জরুরি কিছু কাগজপত্রে স্বাক্ষর করা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।