মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ২ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় ৮টি শাড়ি, আধা কেজি জিরা, ২০ কেজি ফুচকা, ১২০টি চকলেট এবং ২৭৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৬৫০ টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় এসব চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে বিজিবির কঠোর ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।