1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মহেশ্বরপাশা সিএসডি খাদ্য গুদামের ভিতরে অগ্নিসংযোগ: আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার

মহেশ্বরপাশা সিএসডি খাদ্য গুদামের ভিতরে অগ্নিসংযোগ: আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি

  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার শেয়ার হয়েছে

খুলনা ব্যুরো।। খুলনার মহেশ্বরপাশা (সিএসডি) খাদ্য গুদামের ভিতরে আনুমানিক ভোর ৫ টায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জানা যায়, গুদামের ব্যবস্থাপক মো: মোশাররফ হোসেন অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকলেও অগ্নিসংযোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করেন উর্ধতন কর্মকর্তা ও খুলনা রিপোটার্স ক্লাবের সভাপতিকে পরে ক্লাবের সভাপতি দ্রুত বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকদের ঘটনাস্থলে যাওয়ার আহ্বান জানান।

ঘটনার খবর পেয়ে খুলনা ডিসি নর্থ সুদর্শন কুমার রায়, এসি শফিকুল ইসলাম, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু: মোরাদুল ইসলাম, তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোহাম্মদ তানভীর হোসেন এবং জেলা খাদ্য পরিদর্শক মো: রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা বলেন, “দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
এদিকে, গুদামের ব্যবস্থাপক মো: মোশাররফ হোসেন ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, “এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রাষ্ট্রীয় সম্পদের ওপর সরাসরি আঘাত।

জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।”স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় চরম উদ্বেগ বিরাজ করছে। তারা খাদ্য গুদামের নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।