1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭১ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।।রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধির একটি মহান সফর। এই মাস আসে বছরে একবার, কিন্তু রেখে যায় গভীর শিক্ষার ছাপ। মুসলিম জীবনে রমজান মানে কেবল রোজা রাখা নয়, এটি ধৈর্য, সংযম, দোয়া, কুরআন তিলাওয়াত ও আত্মার পরিশুদ্ধির এক পবিত্র আমল। এই সময়টাতেই মানুষ যেমন নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করে, তেমনি অন্যকেও উৎসাহিত করতে চায় ভালো পথে চলতে।

এরই ধারাবাহিকতায় খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মৃত্যু ব্যক্তিতের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ রমজান) পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয় (হোটেল আল মদিনা মার্কেট) চত্বরে দুপুরে পর থেকে আসর পর্যন্ত কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া ও ইফতার পূর্ববর্তী সময়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ।আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ সময়, যা সারা বিশ্বের মুসলমানদের জন্য আধ্যাত্মিক শুদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক। রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য সুবর্ণ সুযোগ। সারাদিনের সিয়াম সাধনা ও ধৈর্যের পর সূর্যাস্তের সাথে সাথে ইফতারের যে মুহূর্তটি আসে, তা রোজাদারের জন্য এক অদম্য প্রশান্তি ও আনন্দের বার্তা বয়ে আনে। এটি শুধু ক্ষুধা নিবারণের একটি প্রক্রিয়া নয়, বরং এটি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, দোয়া কবুলের আশা এবং তাঁর অপার রহমত লাভের একটি মাধ্যম। সর্বপরি গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বানও জানান বক্তারা।

আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে, কৃষি ব্যাংক কর্মকর্তা হাদিউজ্জামান, এস আই আতিকুল ইসলাম, তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা সরদার ফারুক আহমেদ, এ্যাড. ইকরামুল হক, স্বেচ্ছাসেবক দলের যোগেশ্বর কার্তিক সানা, রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কাদির।
আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান সঞ্চালনা করেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আসাদুল ইসলাম আসাদ ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি হাজিজুর রহমান রিন্টু,কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম সাবেক কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ,যুগ্ম সম্পাদক কাজী সোহাগ, সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউদ্দীন নায়েব,দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মিথুন সাবেক দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, জহুরুল হক,শফিয়ার রহমানসহ অনন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।