সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধি।। ২৩ শে এপ্রিল সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের আওতায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এস এম নুরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শেখ শহীদুর রহমান, ক্রীড়া শিক্ষক মুন্সী এনামুল কবির, ক্রীড়া শিক্ষক মোঃ রবিউল ইসলাম।
সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।