1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাগরদাঁড়িতে মধুসূদন দত্তের আমলের সোনার চোখওয়ালা খাড়া অস্ত্র উদ্ধার - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

সাগরদাঁড়িতে মধুসূদন দত্তের আমলের সোনার চোখওয়ালা খাড়া অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৮ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরের ঐতিহ্যবাহী সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত আমলের একটি ঐতিহাসিক খাড়া অস্ত্র (বড় দা) উদ্ধার করা হয়েছে। যে অস্ত্র দিয়ে তৎকালীন জমিদাররা মহিষ/ছাগল বলি দেয়া হতো বলে জানা যায়।

এই খাড়া অস্ত্রটির মাঝখানে দুই পাশে দুইটি চোখ আঁকানো রয়েছে যার মনি দুটো স্বর্ণ দিয়ে তৈরি। এটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে ব্যবহৃত সমসাময়িক (২’শ থেকে আড়াই’শ বছরের) কালের একটি পুরোনো সামগ্রী। দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাগরদাঁড়ি ইউনিয়ন প্রতিনিধি রাজ্জাক আহম্মেদ রাজু-এর তথ্য অনুযায়ী সাগরদাঁড়ি দাশপাড়া (ঋষিপাড়া) এলাকার বাসিন্দা মৃত বাসুদেব দাশের বাড়ি থেকে ঐতিহাসিক এই অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্রটি বর্তমানে এটি দর্শনার্থীদের দেখার ও গবেষণার জন্য সাগরদাঁড়ি এম. এম. দত্ত বাড়ি জাদুঘরে যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে।

সাংবাদিক রাজ্জাক আহম্মেদ রাজু জানান, শুক্রবার (১৭ জুলাই-২৬) সকালে আকস্মিক ভাবে সাগরদাঁড়ি গ্রামের প্রতিবেশী (ঋষি পাড়ার) বাসুদেব দাশ মারা যাওয়ার খবর পেয়ে তাকে একনজর শেষ বারের মত দেখতে যাই। এক পর্যায়ে পাড়ার লোকদের মুখ থেকে বেরিয়ে আসে দত্ত বাড়ির খাড়া অস্ত্র (বড় দা)-এর কথা। এ কথা আমি শোনার পর ঐ পাড়ার বয়স্ক ব্যক্তি ও বাসুদেবের আপন কাকাতো ভাই অধীর দাশ (৬৭) কে প্রশ্ন করলাম, বাসুদেবের ঘরে ঐ ‘বড়ো দা’ খানা আসলো কি ভাবে?”

তখন অধীর দাশ জানান, “আমার জ্যাঠা ঠাকুর দাশ ও আমার বাবা হরিপদ দাশ আপন দুই ভাই ছোট বেলা থেকে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন দত্ত’র উত্তরসূরী দত্ত বাবুদের বাড়িতে নিয়মিত কাজ করতেন। একটা সময় তারা ভারতে চলে যাওয়ার সময় মহিষ বলি দেয়ার ঐ (বড় দা) খানা আমার জ্যাঠা ও আমার বাবার নিকট দিয়ে চলে যান। সেই থেকে ঐ বড় দাটি আমার জ্যাঠার বাড়িতে, কখনও আমাদের বাড়িতে থাকতো। এর পর জ্যাঠার বড় ছেলে গোপাল দাসের বাড়িতে এবং গোপাল মারা গেলে সেই থেকে তার ছোট ভাই বাসুদেবের বাড়িতে ছিল এ দা। আজও আমরা যত্ন করে রেখেছি।”

তথ্য সংগ্রহকারী সাংবাদিক রাজ্জাক আহম্মেদ রাজু তাদের বলেন, মাইকেল মধুসূদন দত্তের পূর্ব পুরুষদের সম্পদ দত্ত বাড়িতে অথাৎ সাগরদাঁড়িস্হ প্রত্নতত্ব অধিদপ্তরের মধুপল্লীর মিউজিয়ামে রাখার জন্য প্রস্তাব দিলে তিনিসহ ঐ পাড়ার সকলে একমত পোষণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি ইউনিয়নের দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিনিধি রাজ্জাক আহম্মেদ রাজু ওই ঐতিহাসিক “খাড়া অস্ত্র” (বড় দা) টির তথ্য উদঘাটন করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান মোঃ হাসানুজ্জামান-এর নির্দেশনা অনুযায়ী মধুপল্লীর কম্পিউটার অপারেটর মোঃ হারুন অর রশিদ এবং দায়িত্বরত আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত দলটি মৃত বাসুদেব দাশের বাড়ি থেকে ‘বড় দাটি’ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

এ বিষয়ে সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান মোঃ হাসানুজ্জামান বলেন, “স্থানীয় বাসিন্দা সাংবাদিক আব্দুর রাজ্জাক ভাইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়ে একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই পুরাকালীন নিদর্শনটি উদ্ধার করি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর সমসাময়িক কালের একটি ঐতিহাসিক সামগ্রী। মহাকবির স্মৃতিবিজড়িত এই প্রাচীন নিদর্শনটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। বড় দাটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে এবং এটি দর্শনার্থীদের দেখার ও গবেষণার জন্য সাগরদাঁড়ি এম. এম. দত্ত বাড়ি জাদুঘরে যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। ঐতিহাসিক এই নিদর্শনটি রক্ষায় যারা তথ্য ও সহযোগিতা করেছেন, তাদের ধন্যবাদ জানাই।”

এদিকে মহাকবির আমলের এই প্রাচীন নিদর্শন উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ও কবি ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। প্রাচীন ও ঐতিহাসিক এই নিদর্শনটি একনজর দেখার জন্য অনেকেই মধুপল্লী এলাকায় ভিড় জমাচ্ছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।