1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য গুরুতর জখম, ঢাকায় প্রেরন - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক

লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য গুরুতর জখম, ঢাকায় প্রেরন

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৮২ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলামকে( ৫১) কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দূর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বালুর চাতালের পাশে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে , কাজ শেষে মাওলানা মো: সিরাজুল ইসলাম ও তার সহযোগী আকিদুল ইসলাম মোটরসাইকেলযোগে নিজ বাড়ি রায়পাশায় ফিরছিলেন। তারা রায়পাশা বালুর চাতালের পাশে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৩/৪ জনের একদল দূর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে প্রথমে সিরাজুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা রামদা দিয়ে সিরাজুলকে উপুয্যপুরী কুপিয়ে মারাত্মক জখম করে। হামলার সময় সিরাজুলের সহযোগী আকিদুল দৌড়ে পার্শ্ববর্তী লোকজনদের খবর দেয়।

পরে স্হানীয় লোকজন গুরুতর জখম সিরাজুলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেতার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।তবে কি কারণে মাওলানা সিরাজুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে-সে বিষয়ে সঠিক কোন তথ্য জানা যায় নাই।লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য যে, মাওলানা সিরাজুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি পরপর ৫ বার ৪ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।