1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় শহীদী মার্চ কর্মসূচি পালন উপলক্ষে র‍্যালি ও সমাবেশ - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

কয়রায় শহীদী মার্চ কর্মসূচি পালন উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

  • প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কয়রা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  উদ্যোগে শহীদী মার্চ কর্মসূচি  পালন করা হয়েছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহীদী মার্চ কর্মসূচি পালন উপলক্ষে কয়রা সদরে শোক র‍্যালি বের করা হয়। সেখানে শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। র‍্যালিটি উপজেলা সদর ঘুরে তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহসিন আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন,যুব দলের সভাপতি ও সাংবাদিক  শরিফুল আলম,সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোশাররফ হোসেন রাতুল, সাংবাদিক আঃ রউফ,গোলাম রব্বানী,কুয়েটর শিক্ষার্থী শরিফুল ইসলাম,শিক্ষার্থী মেহেরাব হোসেন, জাবেদ, রুহান বিনতী রউফ, হৃদী আক্তার, নিশাত,ইমদাদুল হক,আলমগির হোসেন প্রমুখ।

এ সময় আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও ছাত্রদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা। এ ছাড়া আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসারও দাবি জানান তারা। পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সরকারি বেসরকারি সকল অফিস আদালতের কর্মকর্তা কর্মচারীদের কে জনসাধারণের হয়রানি না করার জন্য হুঁশিয়ারি প্রদান করে তাদের বিরুদ্ধে ছাত্রদের কঠোর অবস্থানে থাকার আহ্বানও জানানো হয় কর্মসূচি থেকে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।