অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট|| সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযান, অপহৃত দুই জেলেকে জীবিত উদ্ধার’সহ অস্ত্র-গোলাবারুদ’সহ এক সক্রিয় বনদস্যুকে আটক।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ সকল তথ্য নিশ্চিত করেন। তিনি বললেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” এর আওতায় বনদস্যু দমনে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ১৫’এপ্রিল মোংলা থানার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন এলাকা থেকে মাছ ধরার সময় অপহৃত দুই জেলেকে ১৬’এপ্রিল বিকেলে অভিযান চালিয়ে মুর্তি খাল এলাকা থেকে উদ্ধার করা হয়। এ অভিযানের সময় অপহরণকারীরা পালিয়ে যায়। অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকায় অভিযান চালিয়ে দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুল ইসলামকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়াধীন রয়েছে ও উদ্ধারকৃত জেলেদের তাদেন পরিবারে কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে সুন্দরবন এলাকায় দস্যুতা নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।