পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামে একটি পল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পুষ্ট হয়ে মুছা সরদার (৩৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে যেয়ে ছোট ভাই ইউসুফ সরদারের স্ত্রী সুইটি খাতুন (২২) আহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল-২৬) বেলা ১১টার দিকে ওই গ্রামের মোস্তফা সরদারের পোল্ট্রি মুরগির খামারে এ ঘটনাটি ঘটেছে। মুছা সরদার মুরগী ফার্মে কর্মচারী হিসেবে কাজ করতেন। তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুছা সরদারকে মৃত ঘোষণা করেন। আহত সুইটি খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মুছা সরদারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত সুইটি খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।