1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি লন্ড ভন্ড, বিদ্যুৎ বিপর্যয় - Khulnar Khabor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক এপ্রিল–মে মাসে জ্বালানির পূর্ণ মজুদ সংকটের আশঙ্কা নেই: অমিত কেশবপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি লন্ড ভন্ড, বিদ্যুৎ বিপর্যয় কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ মোল্লাহাটে ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির লাশ দাফন না সৎকার-এ নিয়ে উত্তেজনা

কেশবপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি লন্ড ভন্ড, বিদ্যুৎ বিপর্যয়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি ল*ন্ডভ*ন্ড, বিদ্যুৎ বিপর্যয়। কেশবপুর উপজেলায় শিলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে মৌসুমি ফলসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় টিনের ঘরের ছাউনি উড়ে যায়, অনেক ঘরের চালা ভেঙে পড়ে এবং বসতঘর আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ সঞ্চালন লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল-২৬) দুপুরে প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আকাশে হঠাৎ করেই কালো মেঘ উঠে হঠাৎ শুরু হয় শিলাবৃষ্টি ও ঝড়। ঝড়ের গতি বেড়ে গেলে মুহূর্তের মধ্যে ঘরের টিন ও কাঠামো ছিটকে পড়ে। অনেক পরিবারের রান্নাঘর ও বসতঘরের চাল উড়ে যাওয়ায় তারা খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হন। ঘরের ভেতরের আসবাবপত্র, কাপড় চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। আম ও লিচুসহ মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ গাছালি ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিড়ে ও খুঁটি ভেঙে গেছে।
এদিকে, ঝড়ের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকার পাকা ও আধাপাকা ধানগাছ মাটিতে লুটিয়ে পড়ে ব্যাপক কৃষি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে থাকায় কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে।
ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার জানান, হঠাৎ এমন দুর্যোগে তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেকেই এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কেশবপুর জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, যশোর থেকে আসা মেইন লাইন-সহ উপজেলার অভ্যন্তরে বিদ্যুতের তার ছিড়ে ও খুটিসহ ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বিদ্যুৎ লাইন চালু করতে বেশ সময় লাগবে। মানুষের ভোগান্তি লাঘবে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।