মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের শহরতলী হামিদপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে হাসান আহমেদ (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করেছে একদল যুবক। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হামিদপুর সুলতানা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।আহত হাসান আহমেদ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামের শাহ আলমের ছেলে।সে বর্তমানে যশোরের ঝুমঝুমপুর বিজিবি ক্যান্টিন সংলগ্ন তুহিনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।
ষস্থানীয় ও ভিকটিম সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাতে যশোর শহরের আলোচিত এলাকার মোল্লাপাড়ার সালমান, রবি, শিহাব ও হুসাইনসহ তাদের অজ্ঞাতনামা কয়েকজন বন্ধু হাসানের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা ধারালো চাকু দিয়ে হাসানের নিতম্বে আঘাত করে। এতে সে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত কিশোর বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
তার শরীরে জখম থাকলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।এই বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।